আইসিটি খাতকে এগিয়ে নিতে পারলে বাংলাদেশের উন্নতি হবে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৭, ১২:৪৭আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১২:৫৩

সম্মেলনে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘নির্বাচনি ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই দিকেই দেশ এগিয়ে যাচ্ছে। গত দুই দশকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি ছিল অবিশ্বাস্য। আইসিটি খাতকে এগিয়ে নিতে পারলে বাংলাদেশের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।’
জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এসকাপ) এর এশিয়া প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ের (এপিআইএস) স্টিয়ারিং কমিটির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘এপিআইসের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়,এশিয়ার অন্যান্য দেশগুলোও উপকৃত হবে। আমি মনে করি, এই সম্মেলন থেকে পরবর্তীতে করণীয় শীর্ষক দিকনির্দেশনা উঠে আসবে।’

আইসিটি খাতকে এগিয়ে নিতে পারলে বাংলাদেশের উন্নতি হবে: অর্থমন্ত্রী
দুই দিনের এই অধিবেশন শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার। অধিবেশন চলছে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে।
সভাপতির বক্তব্যে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমি খুব আনন্দিত এবং নিজেকে খুব সৌভাগ্যবানও মনে হচ্ছে। আমি এশিয়ান হাইওয়ে ও ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে আইসিটি ব্যাকবোনকে সম্পৃক্ত করার প্রস্তাব করেছিলাম। এসকাপ কমিটি অন আইসিটি সে প্রস্তাব গ্রহণ করে। পাশাপাশি এপিআইএস উদ্যোগ গ্রহণ করে। যাতে বাংলাদেশকে সভাপতি নির্বাচন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এশিয়া প্যাসিফিক অঞ্চলে তথ্যপ্রযুক্তিভিত্তিক যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন করতে এপিআইএস কার্যকর ভূমিকা পালন করবে।’
পলক বলেন, ‘আমরা আইসিটি খাতের উন্নয়নে প্রচুর অর্থ ব্যয় করছি। ২০২১ সালের মধ্যে দেশের সব মানুষের জন্য ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে। সব ইউনিয়ন পরিষদকে কমন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হবে।’ এছাড়া ২০২১ সালের মধ্যে আইসিটি খাতে ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলেও জানান তিনি।

আইসিটি খাতকে এগিয়ে নিতে পারলে বাংলাদেশের উন্নতি হবে: অর্থমন্ত্রী

অনুষ্ঠানে বলা হয়, এশিয়া প্যাসিফিক অঞ্চলে তথ্যপ্রযুক্তিভিত্তিক যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন করতে জাতিসংঘের এসকাপভুক্ত সব দেশ মিলে এপিআইএস’র ওয়ার্কিং গ্রুপ একটি মহাপরিকল্পনা চূড়ান্ত করেছে।
এ মহাপরিকল্পনা বাস্তবায়নে এপিআইএস’র স্টিয়ারিং কমিটি আগামী দুই দিনে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতায় ক্ষেত্র, সমন্বয় এবং বাস্তবায়নের কার্যকর উপায় বের করতে সক্ষম হবে।
প্রসঙ্গত, এপিআইএস-এর মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে স্টিয়ারিং কমিটির এই অধিবেশনে এসকাপভুক্ত ৫৬ দেশের প্রতিনিধিসহ দেশি-বিদেশি শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছে।
অধিবেশনে এপিআইএস-এর মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত কানেক্টিভিটি,ইন্টারনেট ট্রাফিক ম্যানেজমেন্ট, ই-রেসিলিয়েন্স এবং ব্রডব্যান্ড ফর অল এই চারটি স্তম্ভ এবং মধ্যবর্তী মেয়াদে (২০১৬-১৮) বাস্তবায়নের লক্ষ্যমাত্রা পূরণের অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে।
প্রতিমন্ত্রী পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন বিভাগের সচিব নজরুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোফাজ্জল হোসাইন, ইউএনএসকাপ-এর প্রোগ্রাম ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিংয়ের ডেপুটি এক্সিকিউটিভ সেক্রেটারি হং জো হাম-সহ আরও অনেকে।


/এইচএএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম