চাকরি পেলেন ২০ তরুণ

মাহবুবুর রহমান
১২ নভেম্বর ২০১৭, ১৭:৪২আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৭:৪২

নিয়োগপত্র তুল দেওয়া হচ্ছে চাকরি প্রাপ্তদের হাতে চাকরি মেলায় সরাসরি নিয়োগ পেয়েছেন ২০ তরুণ। রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সারাদেশ থেকে আগত ৬ হাজার চাকরি প্রার্থীর মিলন মেলার মধ্য দিয়ে শনিবার শেষ হয় কাজী আইটি ক্যারিয়ার বুটক্যাম্প। আয়োজক ছিল কাজী আইটি সেন্টার লিমিটেড। সহযোগিতায় ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্প।
বুটক্যাম্পে দুই ভাগে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬ হাজার চাকরি প্রার্থীকে বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সরাসরি ২০ তরুণকে কাজী আইটিতে চাকরির সুযোগ দেওয়া হয়। ১৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রশন করেন। কয়েক ধাপে বাছাই প্রক্রিয়া শেষে ৬ হাজার প্রতিযোগিকে কাজী আইটি ক্যারিয়ার বুটক্যাম্পে আমন্ত্রণ জানানো হয়।
আয়োজনের সমাপনী অনুষ্ঠানে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নিয়োগ প্রাপ্ত ২০ জনের হাতে কাজী আইটির পক্ষ থেকে নিয়োগপত্র তুলে দেন।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম