বিশ্ব উদ্যোক্তা দিবসে বেগম নিয়ে উদ্যোগ

টেক ডেস্ক
১৩ নভেম্বর ২০১৭, ১৮:৩০আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১৮:৩০

চলছে আলোচনা পর্ব বিশ্ব উদ্যোক্তা দিবস উপলক্ষে প্রেনিউর ল্যাবের বেগম উদ্যোগের আয়োজনে সোমবার রাজধানীর ইএমকে সেন্টারে অনুষ্ঠিত হলো উইমেন এন্ট্রেপ্রেনিউরস ডে। গ্লোবাল এন্ট্রেপ্রেনিউরশিপ উইক একটি বিশ্বব্যাপী আয়োজন যা পৃথিবীর ১৫০টি দেশে উদযাপিত হয়।
বেগম ফর এন্ট্রেপ্রেনিউর:  উইমেন এন্ট্রেপ্রেনিউরস ডেতে অংশ নেয় প্রায় ৬০ জন নারী উদ্যোক্তা। অনুষ্ঠানের প্রথম প্যানেল আলোচনা পর্বে অংশ নেন সোসাইটি ফর ইয়াং উইমেন এন্ট্রেপ্রেনিউরস -এর প্রতিষ্ঠাতা ফারহানা নাজনিন, শপ আপের প্রধান নির্বাহী সিফাত সারওয়ার এবং কুকআপসের প্রধান নির্বাহী নামিরা হোসেইন। আলোচনায় উঠে আসে কিভাবে ফেসবুক ও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নারীরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে সেসব। প্যানেলটি মডারেট করেন বেগম অ্যাপের প্রতিষ্ঠাতা ও গুগল উইমেন টেকমেকারসের লিড রাখশান্দা রুখাম।
রাখশান্দা রুখাম বলেন, দেশের নারীরা ই-কমার্সসহ অনলাইন নির্ভর পেশায় ভাল করছেন। কিন্তু এই সংখ্যা খুব কম। বেগম ইনিশিয়েটিভ নারীদের জন্য আরও অনেক উদ্যোগ নিয়ে আসবে।
সব শেষে ডিজিটাল মার্কেটিং নিয়ে সেশন পরিচালনা করেন ডিজিটাল মিডিয়া প্রশিক্ষক সোয়েব রাজীভ।
প্রসঙ্গত, বেগম নারীদের প্রযুক্তি দিয়ে উন্নয়নের একটি প্ল্যাটফর্ম। প্রতিমাসে উইমেন এন্ট্রেপ্রেনিউর ডে-সহ নানা কার্যক্রম পরিচালনা হচ্ছে। অংশগ্রহণ করতে যোগাযোগ http://facebook.com/begum.co

করতে হবে এই ঠিকানায়।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম