আবারও লিনাক্স পাঠশালার আন্তর্জাতিক পুরস্কার লাভ

টেক ডেস্ক
১৩ নভেম্বর ২০১৭, ২০:১৯আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ২০:১৯

পুরস্কার নিচ্ছেন নাসির উদ্দিন পাভেল তথ্যপ্রযুক্তি ও সলিউশন্স সেবাদাতা প্রতিষ্ঠান লিনাক্স পাঠশালা সম্প্রতি (২ নভেম্বর) রেডহ্যাট লিনাক্স থেকে পুরস্কৃত হয়েছে। ভারতের দেরাদুনে রেডহ্যাট লিনাক্স আয়োজিত পার্টনারস মিট অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো এক্সামিনেশন রেভিনিউ ক্যাটাগরিতে ‘পার্টনার অব দ্য ইয়ার-২০১৭’ পুরস্কার অর্জন করে। এছাড়াও আরো দুটি ক্যাটাগরিতে দুটি রানার আপ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।    

পাঠশালা ২০১৩ সালে রেডহ্যাট লিনাক্সের পার্টনারশিপ পায়। এরই মধ্যে ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ৭টি পুরস্কার পেয়েছে লিনাক্স পাঠশালা। পুরস্কার প্রাপ্তি সম্পর্কে লিনাক্স পাঠশালার প্রধান নির্বাহী নাসির উদ্দিন পাভেল বলেন, মানুষকে শেখানোর নেশা থেকেই ট্রেনিং সেন্টার শুরু করেছি, পেশা থেকে নয়। মানুষকে শেখানোর মধ্যে অন্যরকম আনন্দ আছে। সেই অনুভূতিটা সব সময় পেতে চেষ্টা করি। আমার সব ইন্সট্র্রাক্টরের মধ্যেও সেই একইরকম অনুভূতি ছড়িয়ে দিতে পেরেছি। মানের ক্ষেত্রে কোনও ছাড় নেই। কত টাকায় কোর্স করাচ্ছি, কত টাকা আয় হচ্ছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রশিক্ষণার্থী কতটুকু শিখতে পারলো। পুরস্কার পাওয়ার পেছনে এসব ভূমিকা রেখেছে।

লিনাক্স পাঠশালার পাওয়া যত পুরস্কার

লিনাক্স পাঠশালায় লিনাক্স কোর্স ছাড়াও উইন্ডোজ, সিসকো, মাইক্রোটিক, সিকিউরিটিরসহ বিভিন্ন কোর্স করানো হয়। প্রতিষ্ঠানটির সলিউশন সেকশনে লিনাক্স উইন্ডোজ, ক্লাউড, ভার্চুয়ালাইজেশন, ই-মেইল সিকিউরিটি, ডেস্কটপ মাইগ্রেশন টু লিনাক্স সেবা দেওয়ার পাশাপাশি আরও অনেক ধরনের পরামর্শমূলক সেবা দেওয়া হয়ে থাকে। যোগাযোগ:০১৯৯৬৩৩১১৩৩, ০১৯৪৪১২২১২২।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম