শিশুদের সুরক্ষায় ইউটিউব কিডসের নতুন উদ্যোগ

মোখলেছুর রহমান
১৩ নভেম্বর ২০১৭, ২০:৫৪আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ২০:৫৪

ইউটিউব শিশুদের সুরক্ষায় নতুন এক পদক্ষেপ নিতে যাচ্ছে ইউটিউব কিডস। গত শুক্রবার ইউটিউব কিডস ঘোষণা করে, এখন থেকে বাড়িতে ছোট ছোট ছেলে-মেয়েরা কোনও অশ্লীল ভিডিও দেখছে কি না, দেখলে তা ইউটিউবের কাছে রিপোর্ট করতে পারবেন। এমনকি যদি তারাও (বাবা-মায়েরা) ভুল করে বাড়িতে এ ধরনের ভিডিও দেখেন তাহলেও রিপোর্ট করা যাবে। নতুন এই ঘোষণা অনুযায়ী বাবা-মায়েরা এখন থেকে ইউটিউবের অনুপযুক্ত ভিডিও সম্পর্কে প্রতিবেদন দিলে তাদের একটি নীতি নির্ধারণকারী দল তা পর্যালোচনা করবে।
প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, যদি কোনও ভিডিও সম্পর্কে প্রতিবেদন দাখিল করার সময় ব্যবহারকারী সাইন-ইন করা থাকেন, তবে ওই ভিডিওটি কিডস অ্যাপ থেকেও ব্লক হয়ে যাবে।
কিছু কিছু দেশে বাবা-মায়েরা ইউটিউব কিডস অ্যাপের বিষয়বস্তুগুলো কাস্টমাইজ করতে পারবেন। অর্থাৎ অ্যাপটিতে সাইন-ইন করে যে যে ভিডিও বা চ্যানেল ব্লক করতে চান তা করতে পারবেন। বাবা-মায়েরাই এখন থেকে নির্ধারণ করে দিতে পারবেন কোন কোন ভিডিও তারা তাদের সন্তানদের দেখাতে চান না।
আপনি যখন কোনও ভিডিও বা চ্যানেল ব্লক করবেন, তখন সাইন-ইন অবস্থায় আপনার ইউটিউব কিডস অ্যাপে ওই ভিডিওগুলো আর দেখা যাবে না। আপনি চাইলে আবারও সেটিংসে গিয়ে আপনার ব্লক করা ভিডিও এবং চ্যানেলগুলোকে অবমুক্ত করে দিতে পারবেন।
এছাড়া টাইমারেও বাবা-মায়েরা তাদের ছেলে-মেয়েদের ভিডিও দেখার সময়কেও নির্দিষ্ট করে দিতে পারবেন। ওই সময় শেষ হলে টাইমার একটি বন্ধুত্বপূর্ণ সতর্কতা প্রদর্শন করবে এবং অ্যাপটি বন্ধ হয়ে যাবে।

বাবা-মায়েরা প্রতিটি শিশুর জন্য আলাদা একটি প্রোফাইলও তৈরি করতে পারবেন এবং ছোট বা বড়দের ভিডিওর একটি মানদণ্ডও সেট করে দিতে পারবেন। বর্তমানে প্রতিদিন ইউটিউবে ৮০ মিলিয়নের বেশি লার্নিং ভিডিও দেখা হয়। ইউটিউব কিডস বর্তমানে ৩৭টি দেশে অবমুক্ত করা আছে।

সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম