আসছে ডিজিটাল ট্যাবলেট

দায়িদ হাসান মিলন
১৫ নভেম্বর ২০১৭, ১৯:০৯আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৯:০৯

আসছে ডিজিটাল ট্যাবলেট বাজারে আসার অপেক্ষায় রয়েছে ডিজিটাল ট্যাবলেট। এসব ট্যাবলেটে সেন্সর যুক্ত থাকবে। যেগুলোর সাহায্যে ডাক্তার বুঝতে পারবেন ঠিক কোন সময়ে রোগী তার ট্যাবলেটটি খেয়েছেন। ফলে চিকিৎসকরা আরও ভালোভাবে সেবা দিতে পারবেন এবং রোগীও দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনেস্ট্রেশন এই ডিজিটাল ট্যাবলেট সরবরাহের অনুমতি দিয়েছে। ফলে দ্রুততম সময়ের মধ্যে এটা বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়, এই ধরনের ট্যাবলেটকে অ্যাবিলিফাই মাইসাইট নামে ডাকা হবে। এগুলোতে খুবই ছোট আকারের হজমযোগ্য সেন্সর সংযুক্ত থাকবে।
এ ধরনের ট্যাবলেট খাওয়ানোর আগে রোগীকে একটি ডিভাইস পরানো হবে। ট্যাবলেটে যুক্ত থাকা সেন্সর এই ডিভাইসকে সংকেত দেবে। পরবর্তীতে ডিভাইসটির সাহায্যে পাওয়া তথ্য স্মার্টফোন অ্যাপের মাধ্যমে স্বেচ্ছায় ডেটাবেজে আপলোড করতে পারবেন  রোগীরা। যা তাদের ডাক্তার এবং সংশ্লিষ্টরা দেখতে পাবেন।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, অ্যাবিলিফাই মাইসাইট নামের ট্যাবলেটটি মানসিক রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার হবে। এসব ট্যাবলেটে ব্যবহৃত সেন্সরটি সিলিকন, কপার ও ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি।
বৈশ্বিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, অনেকদিন গবেষণার পর ডিজিটাল ট্যাবলেট তৈরি করা সম্ভব হচ্ছে। মূলত জাপানের দুটি প্রতিষ্ঠান সম্মিলিতভাবে তৈরি করছে এ ধরনের ট্যাবলেট। দেশটির ওটসুকা নামের ফার্মাসিটিউক্যাল প্রতিষ্ঠান ট্যাবলেটটি তৈরি করলেও সেন্সরটি তৈরি করছে প্রোটিয়াস ডিজিটাল হেলথ নামের একটি প্রতিষ্ঠান।

সূত্র: দ্য ভার্জ, ওয়াশিংটন পোস্ট

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম