আইটি প্রশিক্ষণ: আয় থেকে ফি পরিশোধের সুযোগ

টেক ডেস্ক
১৬ নভেম্বর ২০১৭, ১৬:২২আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৬:২২

প্রশিক্ষণ গ্রহণের পরে আয় করে ফি পরিশোধ করা যাবে দক্ষতার বলে সাফল্য সৃষ্টি-এই প্রত্যয় নিয়ে চতুর্থবারের মতো শিখুন, আয় করুন, ফি পরিশোধ করুন নামের একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। আগ্রহীরা অ্যাডভান্স গ্রাফিকস ডিজাইন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, প্রফেশনাল ইউআই, ইউএক্স ডিজাইন, সিসিএনএ বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন।
ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী মো. মনির হোসেন বলেন, অনেকেরই প্রচণ্ড আগ্রহ থাকা সত্ত্বেও শুধু আর্থিক সংকটের কারণে কোর্স করে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারেন না। অনেকে কোর্স করেন, অনলাইনে শেখেন কিন্তু কাজের সময় সমস্যা হলে সহযোগিতা বা গাইডলাইন পান না। তাদেরকে সার্বিক সহায়তা দিতে ক্রিয়েটিভ আইটির এই আয়োজন। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই প্রকল্পে অংশগ্রহণকারীদের ন্যূনতম এইচএসসি পাস ও আবেদনকৃত বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফোনের মাধ্যমে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। এই কোর্সে অংশ নিতে চাইলে ২০ নভেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে http://lep.creativeit-inst.com/ এই ঠিকানায়।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি