শেয়ারইটের ব্যবহারকারী ১২০ কোটি

দায়িদ হাসান মিলন
২৪ নভেম্বর ২০১৭, ১৯:২০আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ১৯:২০

শেয়ারইট ফাইল শেয়ারিং অ্যাপ শেয়ারইট ১২০ কোটি ব্যবহারকারীর মাইলফলকে পৌঁছেছে। চালু হওয়ার পর থেকে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে অ্যাপটি। ২০১৪ সালের মার্চে যাত্রা শুরু করলেও মাত্র আড়াই বছরে ১২০ কোটি গ্রাহক পেয়েছে তারা।
সম্প্রতি এক বিবৃতিতে নিজেদের কীর্তির কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ সম্পর্কে শেয়ারইট ইন্ডিয়ার পরিচালক জেসন ওয়াং বলেন, সারাবিশ্বের ব্যবহারকারীদের প্রতি আমরা কৃতজ্ঞ। পাশাপাশি আমরা গর্বিতও। শেয়ারইট বর্তমানে সারা বিশ্বের সব বয়সী মানুষের কাছে একটি মূল্যবান অ্যাপে পরিণত হয়েছে। এটা গান, ভিডিও, ছবি, অ্যাপ্লিকেশন ইত্যাদি আদান-প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
ফাইল শেয়ারিং এই অ্যাপ বর্তমানে অ্যান্ড্রয়েড, আইওএস ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়। শেয়ারইট কর্তৃপক্ষ বলছে, অ্যাপে বিভিন্ন ভাষা সংযুক্ত করতে চায় তারা। বর্তমানে ৩৯টি ভাষা থাকলেও গ্রাহকদের চাহিদা পূরণ করতে আরও ভাষা যুক্ত করার বিষয়টি ভাবা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শেয়ারইট তাদের নিজস্ব এক গবেষণায় দেখিয়েছে, প্রায় সব বয়সী মানুষ অ্যাপটি ব্যবহার করলেও তরুণদের শেয়ারইট ব্যবহারের প্রবণতা বেশি। আর ভারতে এই অ্যাপটি সবচেয়ে বেশি ব্যবহার করে ১৬ থেকে ২৮ বছর বয়সীরা।
সূত্র: গেজেটস ৩৬০ ডিগ্রি

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম