গুগল নিয়ে এলো ডেটালি অ্যাপ

রুশো রহমান
৩০ নভেম্বর ২০১৭, ১৯:০৫আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৯:০৫

ডেটালি অ্যাপ গুগল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ডেটালি নামে একটি সহজ ও স্মার্ট অ্যান্ড্রয়েড অ্যাপ অবমুক্ত করেছে। এই অ্যাপ স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য মোবাইল ফোনের ডাটা বোঝা, কন্ট্রোল ও সেভ করার ক্ষেত্রে সহায়ক হবে। ডেটালি যেকোনও অ্যান্ড্রয়েড ৫.০ (ললিপপ) বা আরও আধুনিক সংস্করণের মোবাইলফোনে ব্যবহারের উপযোগী। এটি গুগল প্লেস্টোরে পাওয়া যাবে।
বিশ্বে স্মার্টফোন ব্যবহারকারীরা ডাটা ব্যবহারে বড় সমস্যায় পড়েন এবং এ নিয়ে উদ্বেগের মধ্যে থাকেন। এই সমস্যার সমাধান দেবে ডেটালি। দুনিয়া জুড়ে স্মার্টফোন ব্যবহারকারীদের ওপর গুগল পরিচালিত একটি ব্যাপকভিত্তিক গবেষণায় ওঠে আসে যে, স্মার্টফোন ব্যবহারকারী অনেকেইে তাদের স্মার্টফোনে ডাটা সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহার নিয়ে সমস্যায় পড়েন এবং উদ্বেগের মধ্যে থাকেন। বিশেষ করে যারা স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারকারী নবাগতরা এই সমস্যায় বেশি ভোগেন। এসব সমস্যার সমাধানে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য গুগলের ডেটালিতে রয়েছে চারটি বিশেষ ফিচার বা বৈশিষ্ট্য। বৈশিষ্টগুলো হচ্ছে: ডাটা সেভার, ডাটা সেভার বাবল, পারসোনালাইজড অ্যালার্ট এবং ওয়াই-ফাই ফাইন্ডার। বিস্তারিত জানতে ভিজিট করুন datally.google.com ওয়েবসাইট।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম