বিজয় ইতিহাস অ্যাপ চালু করলো রবি

টেক রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৭, ২০:৫২আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ২০:৫২

অ্যাপ উদ্বোধন করছেন সংস্কৃতিমন্ত্রী উদ্ভাবনী অ্যাপের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনের গৌরবময় ইতিহাসকে জাতির সামনে তুলে ধরলো মোবাইলফোন অপারেটর রবি। ২ থেকে ৫০০ টাকার যেকোনও নোট স্ক্যান করে জানা যাবে স্বাধীনতা অর্জনের পেছনে থাকা আমাদের গৌরবময় ইতিহাসের প্রতিটি অধ্যায়।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ অ্যাপটি উদ্বোধন করেন। এসময় রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রখ্যাত শিল্পী মুস্তফা মনোয়ার, শের-ই-বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শের-ই-বাংলা এ কে ফলজুল হকের নাতি এ কে ফায়াজুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. আবু মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া ১৫ জন নারী মুক্তিযোদ্ধাও অংশ নেন বিজয় ইতিহাস অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে। স্বাধীনতা সংগ্রামে তাদের অনন্য অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে আগত  দর্শকরা সবাই দাঁড়িয়ে তাদের অভিবাদন জানান।
রবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশনসের ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবির এ প্রকল্পটির পেছনের গল্প তুলে ধরেন। পাশাপাশি বিজয় ইতিহাস অ্যাপের প্রযুক্তিগত দিকগুলোও ব্যাখা করেন তিনি। 

সাভারে স্থাপিত জাতীয় স্মৃতিসৌধের প্রতিটি স্তম্ভের অর্থকেই ফুটিয়ে তোলা হয়েছে এই অ্যাপটির মাধ্যমে। প্রতিটি টাকাতেই জাতীয় স্মৃতিসৌধের ছবি আছে, দেশের সর্বত্রই টাকার উপস্থিতি আছে এবং প্রত্যেকের কাছেই এর সহজলভ্যতা আছে- এ দিকটি মাথায় রেখেই অ্যাপটির পরিকল্পনা করা হয়েছে।

বিজয় ইতিহাস অ্যাপের মাধ্যমে ২, ৫, ১০, ২০, ৫০, ১০০ ও ৫০০ টাকার নোট স্ক্যান করলে যথাক্রমে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৮ সালের সামরিক শাসন জারি, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অডিও-ভিজ্যুয়াল ইতিহাস জানা যাবে।

অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর, এমপি বলেন, তরুণ প্রজন্ম প্রযুক্তিতে অভ্যস্ত। সে প্রেক্ষিতে তাদের কাছে গৌরবময় ইতিহাস তুলে ধরতে অ্যাপ একটি কার্যকর মাধ্যম হতে পারে।

/এইচএএইচ/

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম