ভয়েস সার্চ নিয়ে এলো আজকের ডিল

টেক ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৭, ২০:৩৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ২০:৩৬

ভয়েস সার্চ অ্যাপ এখন থেকে অনলাইনে কোনও পণ্য খুঁজতে হলে টাইপ করার ঝক্কি পোহাতে হবে না। অনলাইন মার্কেটপ্লেস আজকের ডিল নিয়ে এসেছে বাংলায় ‘ভয়েস সার্চ’ সুবিধা। ক্রেতা তার মোবাইল মুখের কাছে নিয়ে কোনও পণ্যের নাম (বাংলা বা ইংরেজি ভাষায়) বললেই পেয়ে যাবেন পণ্যের তালিকা।
বাংলা ভয়েস সার্চ সেবা পেতে হলে আজকের ডিলের মোবাইল অ্যাপ গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭-তে আজকের ডিলের এই নতুন অ্যাপটি উদ্বোধন করা হয় বুধবার।
এছাড়া অ্যাপে রয়েছে প্রতিদিন খেলুন-জিতুন শপিং গেম অপশন। প্রতিদিন একজন অ্যাপ ব্যবহারকারী সর্বোচ্চ তিনবার এই অ্যাপের মাধ্যমে স্পিন দ্য হুইল গেমটি খেলতে পারবেন এবং তার পছন্দের পণ্যে বিভিন্ন ছাড় ক্যাশব্যাক, একটা কিনলে একটা ফ্রি অফার, ফ্রি ডেলিভারি বা ফ্রি রাইড অফার নিতে পারবেন।
এছাড়া দেশে এই প্রথমবারের মতো শপিং প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে সোশ্যাল শপিং ফিচার যার মাধ্যমে একজন অ্যাপ ব্যবহারকারী যেকোনও মার্চেন্ট বা অন্যকোনও ক্রেতাকে ফলো করতে পারবেন। নতুন এসব ফিচারগুলো ডিজিটাল ওয়ার্ল্ডে আজকেরডিল প্যাভিলিয়ান (ই-কমার্স জোন-১)-এ দর্শনার্থীদের কাছে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম