দুই টাকায় ব্যাংক অ্যাকাউন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৩ আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৬

দুই টাকায় ব্যাংক অ্যাকাউন্ট এখন পোস্ট অফিসের মাধ্যমে দুই টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে। মোবাইল ব্যবহার করে এ অ্যাকাউন্ট খোলা এবং টাকা (ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস) ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। তবে অ্যাকাউন্টে সব সময় সর্বনিম্ন দুই টাকা জমা রাখতে হবে।

সোমবার দুপুরে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

অনুষ্ঠানে জানানো হয়, যারা ব্যাংকিং সুবিধার বাইরে আছেন (আন ব্যাংকড) তাদের ব্যাংকিং সুবিধার আওতায় আনতে ‘ডাক টাকা’ চালু করা হলো।

এ সময় সজীব ওয়াজেদ জয় বলেন, ‘ডাক বিভাগের এ সেবা উদ্বোধন করতে পেরে আমি অনন্দিত। আমি আরও আনন্দিত যে, সর্বনিম্ন দুই টাকা দিয়ে ব্যাংক অ্যাকউন্ট খোলা ও অ্যাকউন্ট পরিচালনা করা যাবে। বাংলাদেশ ব্যাংক এ প্রক্রিয়া শুরু করেছিল ৫ টাকা দিয়ে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব শ্যামসুন্দর শিকদার প্রমুখ।
আরও পড়ুন:
ডাক টাকার উদ্বোধন করলেন জয়

/এইচএএইচ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিম তীরে ইসরায়েলিদের তাণ্ডবে ‘খুবই উদ্বিগ্ন’ যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
পশ্চিম তীরে ইসরায়েলিদের তাণ্ডবে ‘খুবই উদ্বিগ্ন’ যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
ছেলের ছুরিকাঘাতে আহত বাবাকে বাঁচানো গেলো না  
ছেলের ছুরিকাঘাতে আহত বাবাকে বাঁচানো গেলো না  
‘ল্যাপটপগুলি ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন’, ফেসবুকে বিএনপি নেতার ক্ষোভ
‘ল্যাপটপগুলি ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন’, ফেসবুকে বিএনপি নেতার ক্ষোভ
কেরালার শোরানুর স্টেশন যেন রাজপ্রাসাদ, পরিচ্ছন্নতায় মুগ্ধ পর্যটক
কেরালার শোরানুর স্টেশন যেন রাজপ্রাসাদ, পরিচ্ছন্নতায় মুগ্ধ পর্যটক
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা