মেসেঞ্জারে ৫০ হাজার কোটি ইমোজি ব্যবহার

দায়িদ হাসান মিলন
১৫ ডিসেম্বর ২০১৭, ০৩:৩৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ০৩:৩৬

- এ বছর ফেসবুক মেসেঞ্জার গ্রাহকরা ৫০ হাজার কোটি ইমোজি ব্যবহার করেছেন। সে হিসেবে প্রতিদিন প্রায় ১৭০ কোটি ইমোজির ব্যবহার হয়েছে। এছাড়া ‘জিআইএফ’ ব্যবহার হয়েছে এক হাজার ৮০০ কোটি।

এ বছর সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে লাল রঙয়ের হার্ট ইমোজি। সম্প্রতি ফেসবুকের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

মেসেঞ্জারের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর শন কেলি বলেন, ইমোজি একটি বৈশ্বিক ভাষায় পরিণত হয়েছে। এগুলো আমাদের কথোপকথনকে আরও আনন্দদায়ক, অর্থবহ এবং মজাদার করে তুলছে।

এদিকে, চলতি বছর মেসেঞ্জারে ভিডিও চ্যাট হয়েছে এক হাজার ৭০০ কোটি বার। যা গত বছরের তুলনায় দ্বিগুণ। ফেসবুক এটিকে বেশ ইতিবাচকভাবে দেখছে। প্রতিষ্ঠানটি বলছে, আগামী বছর ভিডিও কলের পরিমাণ এবারের তুলনায় দ্বিগুণ বাড়বে।

ভিডিও কল সম্পর্কে শন কেলি বলেন, কথোপকথনের ধরন উন্নত হয়েছে। আমার এখন শুধু লিখিত বার্তার মধ্যে সীমাবদ্ধ নই। যে কেউ এখন খুব সহজেই ভিডিও চ্যাট করতে পারে এবং চ্যাটে থাকা অবস্থায় ছবি তোলে সবার সঙ্গে শেয়ার করতে পারে।

মেসেঞ্জারে এ বছর প্রতিদিন গড়ে ৭০০ কোটিরও বেশি আলাপচারিতা হয়েছে। এরমধ্যে প্রতিদিন গড়ে ২৬ কোটি আলোচনা শুরু হয়েছে একেবারে নতুন করে। এছাড়া জনপ্রিয় মেসেজিং অ্যাপটিতে প্রতিদিন প্রায় ২৫ লাখ নতুন গ্রুপ খোলা হয়েছে। এগুলোর মধ্যে গড়ে ১০ জন ব্যবহারকারী ছিলেন। চলতি বছর মেসেঞ্জারে পরিবর্তিত চ্যাটের রঙ (কাস্টম চ্যাট কালার) হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে লাল রঙ।

সূত্র: দ্য নিউজ মিনিট

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম