বাজারে এলো গিগাবাইটের ৭টি নতুন মাদারবোর্ড

মাহবুবুর রহমান
১৯ ডিসেম্বর ২০১৭, ২০:৩২আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ২০:৩২

বাজারে ৭টি নতুন মাদারবোর্ড দেশের বাজারে অবমুক্ত করা হলো ইন্টেলের অষ্টম প্রজন্মের কোর প্রসেসর সমর্থিত গিগাবাইটের ৭টি নতুন মাদারবোর্ড। মঙ্গলবার রাজধানীর বাংলামটরে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মাদারবোর্ডগুলো অবমুক্ত করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশে গিগাবাইট পণ্যের পরিবেশক স্মার্ট টেকনোলজিসের পরিচালক জাফর আহমেদ ও গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান।   মাদারবোর্ড সম্পর্কে বিস্তারিত জানান খাজা মো. আনাস খান। তিনি বলেন, নতুন মাদারবোর্ডগুলোর ইএসএস সাবরা ড্যাক, স্মার্ট ফ্যান ফাইভ এবং আরজিবি ফিউশনের মতো মৌলিক ফিচারগুলো গেমারদের জন্য তৈরি করা হয়েছে।
জাফর আহমেদ বলেন, ইন্টেল জেড ৩৭০ চিপসেটের ওপরভিত্তি করে নতুন গিগাবাইট মাদারবোর্ড তৈরি করেছে। এই সুপারচার্জ মাদারবোর্ডটি একটি সার্ভার-গ্রেড ডিজিটাল পাওয়ার ডিজাইন দিয়ে সাজানো হয়েছে।
সংবাদ সম্মেলনে গিগাবাইটের সাতটি নতুন মাদারবোর্ড অবমুক্ত করা হয়। এরমধ্যে গেমিং-৭ এর দাম ২৬ হাজার টাকা, গেমিং-৫ এর দাম ২০ হাজার ৫০০ টাকা, গেমিং-৩ এর দাম ১৬ হাজার ৫০০ টকা, জেড ৩৭০এক্সপিএসএলআই-এর দাম ১৫ হাজার ৮০০ টাকা, জেড ৩৭০ এইচডি৩-এর দাম ১৩ হাজার ৮০০ টাকা, জেড ৩৭০ এন ওয়াইফাই-এর দাম ১৪ হাজার ৫০০ টাকা এবং জেড৩৭০ এমএইচডি৩-এর দাম ১২ হাজার ৫০০ টাকা।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি