গুগল সম্প্রতি অ্যাপলের চিপ ডিজাইনার জন ব্রুনোকে নিয়োগ দিয়েছে। তিনি অ্যাপলের মূল চিপ ডিজাইনার হিসেবে কাজ করছিলেন। ব্রুনো ২০১২ সাল থেকে আইফোনের চিপস সিরিজ তৈরি প্রকল্পে কাজ করেছেন।
ধারণা করা হচ্ছে, এই নিয়োগ গুগলের পিক্সেল ফোনের মতো ভোক্তা সহায়ক ডিভাইসের তৈরিতে সহায়ক হবে।
জন ব্রুনোর ব্যক্তিগত লিংকডইন প্রোফাইলে দেওয়া তথ্য মতে, ব্রুনো গ্রাফিকস প্রফেশনাল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন এবং অ্যাপলে যোগ দেওয়ার আগে প্রধান প্রকৌশলী হিসেবে চিপ নির্মাণকারী প্রতিষ্ঠান এএমডিতে কাজ করেন।
গুগল বর্তমানে তাদের পিক্সেল-২ স্মার্টফোনের ভেতরে পিক্সেল ভিজুয়াল কোর ইমেজিং চিপ ব্যবহার করছে।
ডিজিটাল ট্রেন্ডস’র এক রিপোর্ট অনুসারে যদি প্রতিযোগিতার বাজারে অন্যদের তুলনায় গুগল দ্রুততর বা অধিকতর শক্তিযুক্ত চিপ তৈরি করতে সক্ষম হয়, তাহলে স্যামসাংয়ের পরিবর্তে গ্রাহকরা তাদের (গুগল) ফোন কিনতে অনুপ্রাণিত হবে।








