অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার সময় বাড়ল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৮, ০২:০২আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ০২:১১

যাদের ১৫টির বেশি সিম/রিম আছে তারা অতিরিক্ত সিম/রিম নিষ্ক্রিয় করতে আরও দুই মাস সময় পাচ্ছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগ থেকে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি গত বছরের ৫ ডিসেম্বর বিটিআরসির এক নির্দেশনায় ৩১ ডিসেম্বরের মধ্যে গ্রাহকদের ১৫টির বেশি সিম থাকলে তা নিষ্ক্রিয় করতে বলা হয়েছিল। নতুন বিজ্ঞপ্তিতে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে নিজ উদ্যোগে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে উপস্থিত হয়ে সিম/রিম নিষ্ক্রিয় করার কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের পুনঃবিবেচনা অনুযায়ী এখন থেকে প্রতিটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সব অপারেটর মিলিয়ে সর্বোচ্চ ১৫টি প্রিপেইড সিম/রিম কিনতে পারবেন গ্রাহকরা। ২০১৬ সালের ৪ আগস্টের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ ২০টি এবং ২৪ অক্টোবরের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ ৫টি সিম কিনতে পারতেন গ্রাহকরা। কিন্তু সিদ্ধান্ত পুনঃবিবেচনা করে বর্তমানে এ সংখ্যা ১৫টি নির্ধারণ করেছে সরকার।

একটি জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/জন্ম সদনের বিপরীতে কত সংখ্যক সিম/রিম আছে তা জানতে *১৬০০১# ডায়াল করে ফিরতি রিপ্লায়ে আইডি নম্বরের শেষ চারটি ডিজিট লিখে পাঠাতে হবে অথবা আইডি নম্বরের শেষ চারটি ডিজিট লিখে এসএমএস করতে হবে ১৬০০১ নম্বরে। উভয় ক্ষেত্রে ফিরতি এসএমএসে আইডির বিপরীতে সিম/রিমের সংখ্যা এবং নম্বরগুলো জানা যাবে।

/এইচএএইচ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম