জাকারবার্গের নতুন চ্যালেঞ্জ

দায়িদ হাসান মিলন
০৫ জানুয়ারি ২০১৮, ২৩:২৩আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ২৩:২৮

মার্ক জাকারবার্গ ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ২০১৮ সালে নতুন চ্যালেঞ্জের কথা জানিয়েছেন। তা হলো ফেসবুককে ত্রুটিমুক্ত করা। এছাড়া বর্তমান অবস্থা থেকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে আরও উন্নত করা তার লক্ষ্য।
২০০৯ সাল থেকে প্রতি বছর নিজের জন্য চ্যালেঞ্জ ঠিক করে আসছেন জাকারবার্গ। গত বছর যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্য ঘোরার চ্যালেঞ্জ নিয়েছিলেন তিনি। এবার ফেসবুকের দিকে বাড়তি নজর দিচ্ছেন এই তথ্যপ্রযুক্তি ব্যক্তিত্ব।
বেশ কিছুদিন ধরেই ফেসবুক নিয়ে সমালোচনা চলছে। বিভিন্ন দেশে নির্বাচনের আগে ভুয়া সংবাদ ছড়ানোর ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়েছে এর ভূমিকা ও প্রভাব। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে রাশিয়ার সঙ্গে যুক্ত রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমটি সমালোচিত হয়েছে বেশি।
এসব দূর করাই হবে মূলত জাকারবার্গের লক্ষ্য। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘রাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে দাঁড়ানো, ফেসবুক ব্যবহারকারীদের নিপীড়ন থেকে সুরক্ষা দেওয়া ও ফেসবুকে থাকার সময়টাকে উপভোগ্য করে তোলার নিশ্চয়তা বাড়াতে কাজ করবো।’
তবে যোগ করে জাকারবার্গ আরও বলেছেন, ‘আমরা সব ভুল বা নিপীড়ন ঠেকাতে পারবো না। এখন আমরা নীতিমালা প্রয়োগ ও টুল ব্যবহারের ক্ষেত্রে বেশি ভুল করছি। এসব ভুল সংশোধন করা সম্ভব হলে ২০১৮ সাল আরও ভালো হতে পারে।’

সূত্র: দ্য ভার্জ

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম