মেয়েদের কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান

মাহবুবুর রহমান
১০ জানুয়ারি ২০১৮, ১৮:২৫আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৮:২৫

গোলটেবিল বৈঠকের একটি পর্যায় বাংলাদেশে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে মেয়েদের অংশগ্রহণ ক্রমেই বেড়ে চলছে। সংখ্যা বৃদ্ধি এবং বিজ্ঞানে মেয়েদের অংশগ্রহণ বিষয় নিয়ে বুধবার (১০ জানুয়ারি) ঢাকার জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কের সভাকক্ষে গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে মেয়েদের ভুমিকা অনস্বীকার্য। তবে তার জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা। তাহলেই তারা অসাধ্যকে সাধন করতে পারবে। কিন্তু পরিবার থেকেই তাদের পঙ্গু করে দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তারা যেন নির্দিষ্ট গণ্ডি পেরুতে না পারে সেজন্য তাদের বাবা-মায়েরাই বাধা দিচ্ছেন। মন্ত্রী আরও বলেন, প্রায় ৫০ লাখ মেয়ে দেশের স্বকীয়তা অর্জন করতে গার্মেন্টস শিল্পে নিজেদের অসাধারণ শ্রম দিয়ে যাচ্ছে। এতে এটাই প্রমাণ করে তারা যে সময়ে, যে বেতনে এবং যে পরিবেশে কাজ করছে তা একটি বড় দৃষ্টান্ত। আমরা যদি তদের উপযুক্ত পরিবেশ দিতে পারি তাহলে তারা আরও এগিয়ে যাবে। 
ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা মেয়েদের উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, মেয়েরা কাজের বিষয়ে অনেক বেশি আন্তরিক। তাদের সময় নিয়ে ভাবতে হয় না। তারা অজুহাত তৈরি করে না। বর্তমানের মায়েদেরও ডিজিটাল করা দরকার। মা যদি ডিজিটাল হয় তাহলে বাচ্চারাও ডিজিটাল হবে।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মরগুয়াব স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. সামিনা এম সাইফুদ্দিন।

অনুষ্ঠানে বিডিওএসএন-এর সাধারণ সম্পাদক মুনির হাসান উপস্থিত ছিলেন।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম