প্রোলিংকের পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেক রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৮, ১৯:৪০আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৯:৪০

প্রোলিংক আজ যে ঘোষণা দিল দেশের বাজারে প্রোলিংক ব্র্যান্ডের পণ্য নিয়ে এসেছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। বুধবার রাজধানীর বাংলামটরের বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রোলিংক পণ্যগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রোলিংকের ডিরেক্টর-চ্যানেল স্যামুয়েল হ্যান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বাজারের জন্য স্মার্ট টেকনোলজিসকে অনুমোদিত পরিবেশক হিসেবে ঘোষণা দেন। তিনি বলেন, এখন থেকে বাংলাদেশের বাজারে সব ধরনের প্রোলিংক পণ্য পরিবেশন করবে স্মার্ট টেকনোলজিস। তিনি জানান, স্মার্ট টেকনোলজিসের সঙ্গে টেক রিপাবলিক কিছু পণ্যের সহযোগী পরিবেশক হিসেবেও কাজ করবে। তবে ওয়্যারেন্টির বিষয়ে স্মার্ট টেকনোলজিসই একমাত্র যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের পরিচালক বিপণন এস এম মহিবুল হাসান বলেন, প্রোলিংক নিয়েও আমরা আমাদের সুনাম অক্ষুন্ন রাখতে সক্ষম হবো এবং দেশের বাজারে প্রোলিংকের শক্ত অবস্থান তৈরি করতে পারবো।
অনুষ্ঠানে জানানো হয় প্রাথমিকভাবে স্মার্ট টেকনোলজিস শুধু প্রোলিংক ইউপিএস সরাসরি পার্টনারদের কাছে বাজারজাত করবে।  রাউটার, মোবাইল ওয়াইফাই, ক্যাবলের মতো আরও কিছু যন্ত্রাংশ স্মার্ট টেকনোলজিসের সঙ্গে টেক রিপাবলিক বাজারজাত করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস পরিচালক জাফর আহমেদ, মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন, প্রোলিংকের বিপণন ব্যবস্থাপক জোয়ান জো, টেক রিপাবলিকের চেয়ারম্যান মশিউর রহমান রাজুসহ আরও অনেকে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম