ইলেক্ট্রিক গাড়িতে ১১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ফোর্ড

দায়িদ হাসান মিলন
১৬ জানুয়ারি ২০১৮, ২০:০৫আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ২০:০৫

ফোর্ডের গাড়ি ইলেক্ট্রিক গাড়ি তৈরিতে ১১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মার্কিন প্রতিষ্ঠান ফোর্ড। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে এ বিনিয়োগ করা হবে। ফলে যানবাহন তৈরিতে নতুন ধারার সৃষ্টি হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ফোর্ড আগেও ইলেক্ট্রিক যানবাহন তৈরিতে বিনিয়োগের ঘোষণা দিয়েছিল। কিন্তু আগেরবার যে পরিমাণ অর্থ ব্যয়ের কথা বলা হয়েছিল, তা এবার ঘোষিত বিনিয়োগের চেয়ে অর্ধেক কম। এ কারণে বিষয়টি আরও বেশি আলোচনায় এসেছে।
বিশ্বের বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ইলেক্ট্রিক গাড়ির দিকে ঝুঁকছে। জেনারেল মোটরস, টয়োটা ও ভক্সওয়াগন ইতিমধ্যে ইলেক্ট্রিক কার সম্পর্কে তাদের ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়েছে। অবশেষে এ তালিকায় যোগ দিল ফোর্ড।
মূলত কার্বন নিঃসরণ কমানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করায় ইলেক্ট্রিক গাড়ির দিকে ঝুঁকছে তারা। এতে একদিকে যেমন পরিবেশ বিপর্যয় রোধ হবে তেমনি মানুষ পাবে আরও উন্নত সুবিধা।
ইলেক্ট্রিক কার তৈরির বিষয়ে মার্কিন প্রতিষ্ঠান ফোর্ডের চেয়ারম্যান বিল ফোর্ড জানান, ২০২২ সালের মধ্যে ফোর্ডের সম্পূর্ণ ইলেক্ট্রিক ও হাইব্রিড মানের ৪০টি যানবাহন থাকবে। নতুন মডেল আনার পরিবর্তে বর্তমানে যেসব মডেল রয়েছে সেগুলোকেই ইলেক্ট্রিক যানে রূপ দেওয়া হবে।
এ সম্পর্কে ফোর্ড বলেন, আমরা সবাই এটা নিয়ে কাজ করছি। মূল গাড়িগুলোকে ইলেক্ট্রিক গাড়িতে রূপান্তর করবো আমরা। যদি ইলেক্ট্রিক যানবাহনে জনপ্রিয়তা লাভ করতে চাই তাহলে বর্তমান জনপ্রিয় গাড়িগুলোকেই ইলেক্ট্রিক গাড়িতে রূপান্ত করতে হবে।

সূত্র: বিবিসি

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম