সেবা দিতে রবি নিয়ে এলো সার্ভিস রোবট

টেক রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৮, ১৭:৫২আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৭:৫২

সার্ভিস রোবট নিয়ে এলো রবি ক্লাউডভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্লাটফর্মে পরিচালিত সার্ভিসবট (ইন্টেলিজেন্ট হিউম্যানওয়েড) বা সার্ভিস রোবট চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি। রবিবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানে রবির করপোরেট অফিসের এক্সপেরিয়েন্স সেন্টারে সার্ভিসবট উদ্বোধন করা হয়।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ, চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমেদসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, রবি-সার্ভিসবট একটি উদ্ভাবনী ট্রাই-পোলার প্রাইভেট ক্লাউড আর্কিটেকচার যা যেকোন পরিবেশে স্মার্ট ও পারসোনালাইজড সেবা দিতে সক্ষম। এটি ব্যবহারকারীদের সঙ্গে স্বাভাবিক ভাব-আদান প্রদান করতে পারে।
রবির উদ্ভাব রোবোটিকস-অ্যাজ-আ-সার্ভিস মডেলের ওপরভিত্তি করে কোম্পানিটির নির্দিষ্ট সেলস অ্যান্ড সার্ভিস সেন্টারে নিয়োগের জন্য রবি-সার্ভিসবটগুলো ডিজাইন করা হয়েছে। গ্রাহকের  সঙ্গে সরাসরি তথ্য আদান-প্রদান ছাড়া গ্রাহক ও ব্যবহারকারীদের উন্নত সেবা প্রদান করা যায় এমন কাজগুলো করবে এই রোবটগুলো।
মাহতাব উদ্দিন আহমেদ বলেন, সার্ভিসবটের মাধ্যমে গ্রাহকদের আরও মানসম্মত সেবা প্রদানের সুযোগ পেয়ে আমরা গর্বিত।

বাংলাদেশে রবি-সার্ভিসবট চালুর প্রসঙ্গে রবির হেড অফ ইনফরমেশন টেকনোলজি আসিফ নাইমুর রশীদ বলেন, এই ধরনের রোবট উন্নত বিশ্বে মানুষের পাশাপাশি কাজ করছে। বাংলাদেশে সেবা খাতের চিত্র পাল্টে দিতে পারে আমাদের এই রবি-সার্ভিসবট। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম