ফেব্রুয়ারিতে সফটওয়্যার মেলা

টেক রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৮, ১৯:১৮আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৯:১৮

সংবাদ সম্মেলনে জানানো হচ্ছে মেলার তথ্য ‘ডিজাইনিং দ্য ফিউচার’ প্রতিপাদ্য নিয়ে আগামী ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী সফটওয়্যার মেলা। ‘বেসিস সফটএক্সপো ২০১৮’ শিরোনামের এই মেলা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সোমবার মেলার আয়োজক বেসিস এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।   
রাজধানীর কাওরান বাজারের বেসিস (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, সহ-সভাপতি ফারহানা এ রহমান, বেসিস সফটএক্সপোর আহ্বায়ক ও বেসিস পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল, পরিচালক রিয়াদ এস এ হুসেন ও পরিচালক দেলোয়ার হোসেন ফারুক।
অনুষ্ঠানে জানানো হয়, তথ্যপ্রযুক্তির বৃহত্তম প্রদর্শনী সফটএক্সপোতে এবার প্রায় ২০০ দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ থাকছে।
এবারের প্রদর্শনী এলাকাকে ৫ ভাগে ভাগ করা হয়েছে। এরমধ্যে রয়েছে সফটওয়্যার সেবা প্রদর্শনী জোন, উদ্ভাবনী মোবাইল সেবা জোন, ডিজিটাল কমার্স জোন, আইটিইএস ও বিপিও জোন এবং ক্লাউড কম্পিউটিং জোন। থাকবে তিন শতাধিক প্রযুক্তিবিষয়ক সেমিনার।
সৈয়দ আলমাস কবীর বলেন, দেশের সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণে এই এক্সপোর আয়োজন করা হয়। দেশের সফটওয়্যারের নিজস্ব চাহিদা পূরণে সক্ষমতা প্রদর্শন ও আস্থা তৈরিই এ মেলার লক্ষ্য। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম