আমি ফেসবুক বন্ধের পক্ষে নই: মোস্তাফা জব্বার

হিটলার এ. হালিম
২৩ জানুয়ারি ২০১৮, ১৮:০৬আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৮:৪৬

মোস্তাফা জব্বার প্রযুক্তি সচল রেখেই প্রযুক্তির অপব্যবহার মোকাবিলা করতে হয় বলে মন্তব্য করেছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধের পক্ষে আমি নই।’ মঙ্গলবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে মোবাইল ফোনে তিনি এসব কথা বলেন।    

প্রসঙ্গত, ২৩ জানুয়ারি সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষা চলার সময় ফেসবুক বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ জন্য তিনি আইসিটি বিভাগ ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে অনুরোধ করবেন বলেও জানান।

শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় মোস্তাফা জব্বার বলেন, ‘আমাকে এখনও কেউ অনুরোধ করেননি। অনুরোধ করলে অবস্থান জানাবো। এর আগেও ফেসবুক বন্ধ করা হয়েছিল। তখন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তা চালুর উদ্যোগ নেন। ফলে আবারও তা বন্ধ করার কোনও কারণ দেখি না। তবে প্রধানমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ীই ব্যবস্থা  নেওয়া হবে।’

মোস্তাফা জব্বার বলেন, ‘প্রযুক্তি দিয়েই (সচল রেখে) প্রযুক্তির মোকাবিলা করতে হবে। প্রযুক্তি বন্ধ করে দেওয়া কোনও সমাধান হতে পারে না।’

 আরও পড়ুন: প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বন্ধ থাকবে ফেসবুক

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম