ফেসবুক ও গুগলের সমালোচনা

দায়িদ হাসান মিলন
২৬ জানুয়ারি ২০১৮, ২০:৫৩আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ২০:৫৩

জর্জ সরোস ফেসবুক ও গুগলের সমালোচনা করেছেন বিলিয়নিয়ার বিনিয়োগকারী জর্জ সরোস। এ দুটি প্রতিষ্ঠানকে প্রযুক্তি ক্ষেত্রের একচেটিয়া প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দেওয়ার পাশাপাশি এগুলোকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবেও উল্লেখ করেছেন তিনি।
সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বার্ষিক অনুষ্ঠানে বড় প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করেন সরোস। তিনি সতর্ক করেন, এগুলো নতুন উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর জন্য হুমকি হিসেবে কাজ করে।
এছাড়া নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান মানুষের চিন্তা-ভাবনার পরিসর ঠিক করে দিচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন এই বিলিয়নিয়ার। ফলে মানুষ মুক্তভাবে চিন্তা করতে পারছে না। যা ভবিষ্যতের জন্য এক ধরনের হুমকি।
এ সম্পর্কে জর্জ সরোস বলেন, মানুষের চিন্তা-ভাবনা নিয়ন্ত্রণ করছে একেবারেই অল্প কয়েকটি প্রতিষ্ঠান। উদ্বেগের বিষয় হলো, এগুলোর পরিমাণ দিনে দিনে আরও কমছে। এ সময় তিনি গুগল ও ফেসবুকের নাম বেশ কয়েকবার উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমান ডিজিটাল যুগে একবার যে পিছিয়ে পড়বে তার জন্য আবারও পুরনো অবস্থায় ফিরে যাওয়া অনেক কঠিন হবে।
সূত্র: বিবিসি, দ্য ভার্জ, গেজেটস নাউ 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম