বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে ভূমিকা রাখছে ভেঞ্চার ক্যাপিটাল

টেক রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১২

প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খাইরুল হোসেনের সঙ্গে সৌজন্য মতবিনিময় সভা করেছেন ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিসিপিয়াব) প্রতিনিধিবৃন্দ। ভিসিপিয়াব সভাপতি ও ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার শামীম আহসান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বিএসইসি চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন এই খাতের অগ্রগতিতে ভিসিপিয়াবের বিভিন্ন উদ্যোগকে সমর্থন করেন ও সংগঠনটিকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। এসময় তিনি বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত সহ অন্যান্য উৎপাদনমুখী ও সেবা খাতগুলোতে যেন আরও বেশি টেকসই বিনিয়োগ হয় সেই লক্ষে প্রয়োজনে বর্তমান নীতিমালায় সংশোধন ও পরিবর্তন আনা হবে।
ভিসিপিয়াব চেয়ারম্যান শামীম আহসান বলেন, তথ্যপ্রযুক্তি খাতসহ অন্যান্য খাতের উন্নয়ন ও বিকাশে ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুটি ফান্ড একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন নতুন সফল উদ্যোক্তা ও ব্যবসা তৈরি হওয়ায় স্থানীয় এবং আন্তর্জাতিক ভেনচার ক্যাপিটাল কোম্পানিগুলো বাংলাদেশের এই বাজারে আকৃষ্ট হচ্ছে।

এসময় সংশ্লিষ্ট আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম