তরঙ্গ নিলাম থেকে সরকারের আয় ৫ হাজার ২৬৮ কোটি ৫১ লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩০

তরঙ্গ নিলাম থেকে সরকারের আয় ৫ হাজার ২৬৮ কোটি ৫১ লাখ টাকা উন্নত মোবাইল সেবাদানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ তরঙ্গ নতুন করে কিনলো মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন ও বাংলালিংক। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত তরঙ্গ নিলাম অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। নিলাম অনুষ্ঠান থেকে তরঙ্গ বিক্রি ও টেক নিউট্রালিটি থেকে সরকারের আয় হচ্ছে ৫ হাজার ২৬৮ কোটি ৫১ লাখ টাকা।
তরঙ্গ নিলাম অনুষ্ঠানে বাংলালিংক ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ৫.৬ ও ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে ৫ মেগাহার্টজ ব্যান্ড তরঙ্গ কেনে। এছাড়া গ্রামীণফোন ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ৫ মেগাহার্টজ ব্যান্ড তরঙ্গ কেনে।
নিলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন বিটিআরসি’র চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। এছাড়া বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও মোবাইল ফোন অপারেটরের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পর্যাপ্ত তরঙ্গ থাকায় নিলাম অনুষ্ঠানে অংশ নেয়নি মোবাইল অপারেটর টেলিটক ও রবি।
বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘আশা করছি মোবাইল ফোন অপারেটরদের কোয়ালিটি অব সার্ভিস ভালো হবে।’
তিনি মালয়েশিয়া ও জার্মানির উদাহারণ দিয়ে বলেন, ‘১ মেগাহার্টজ তরঙ্গ দিয়ে তাদের তুলনায় বাংলাদেশ ১৫ গুণ বেশি মোবাইল ব্যবহারকারীকে সেবা দেয়। ফলে সেবার মান বাংলাদেশে ভালো নয়।’
ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা টেক নিউট্রালিটি দিয়েছি, তরঙ্গ দিয়েছি। এখন বলতে পারবেন না এগুলো নেই। আপনারা গ্রাহক বাড়াচ্ছেন কিন্তু তরঙ্গ বাড়াচ্ছিলেন না। এই নেই নেই অবস্থা এখন আর নেই। আপনারা যদি বিষয়টি উপলব্ধি করেন তাহলে ভালো হয়। গ্রাহকদের মোবাইল সেবার ব্যাপারে ত্রুটি থাকবে, এটা মেনে নেওয়া যাবে না। আমার কাছে গুণগত মানই প্রথম অগ্রাধিকার।’
মন্ত্রী নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ‘মোবাইল ফোন সেবায় অনেক সমস্যা রয়েছে। এরমধ্যে কলড্রপ একটি বড় সমস্যা। এমনও দেখা গেছে একটি কলে আটবার পর্যন্ত কলড্রপ হয়েছে। এটা চলতে দেওয়া যাবে না। এসব সমস্যা দূর করতে হবে। ’
গ্রামীণফোন ও বাংলালিংকের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন কেনা তরঙ্গ দিয়ে আরও উন্নতমানের মোবাইল ফোন সেবা দেওয়া সম্ভব হবে। এতে কলড্রপ (কথা বলার সময় হঠাৎ লাইন কেটে যাওয়া) ও নেটওয়ার্ক সমস্যা দূর হবে। এছাড়া এই তরঙ্গ দিয়ে আমরা ফোর জি সেবা দিতে পারবো।

/এইচএএইচ/এআর/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম