ডট বিডি ও ডট বাংলা ডোমেইন এখন ৮০০ টাকায়

টেক রিপোর্ট
০৭ মার্চ ২০১৮, ১৭:৪১আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৭:৪১

ডট বাংলা ডোমেইন ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নাম নিবন্ধনের ক্ষেত্রে এখন থেকে আর কোনও প্রিমিয়াম ক্যাটাগরি থাকছে না। এখন থেকে একই দামে (৮০০ টাকায়) ডোমেইন দুটি কেনা যাবে। বুধবার ডোমেইন নাম দুটির তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন সমহারে নিবন্ধন করার সিদ্ধান্ত নিয়েছে বিটিসিএল। ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে ডোমেইন বরাদ্দ বা নিবন্ধন করা হবে। সব ডোমেইন নাম একই রেটে অর্থাৎ বছরে ৮০০ টাকা ফিতে দেওয়া হবে।
দায়িত্ব নেওয়ার পরে সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার একটি অনুষ্ঠানে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নাম নিবন্ধনের ক্ষেত্রে আর্থিক বিষয় বৈষম্য এবং বিদ্যমান জটিলতা দূর করার উদ্যোগ নেবেন বলে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, এতে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি থাকা উচিত নয়। সব সমান হতে হবে। নেওয়ার পদ্ধতি হতে হবে সহজ সরল। তবেই না এগুলো নিতে মানুষ আগ্রহী হবে।
প্রসঙ্গত, আগে প্রিমিয়াম ক্যাটাগরির জন্য বার্ষিক ফি ছিল যথাক্রমে ৫, ১৫ ও ২৫ হাজার টাকা যা কমিয়ে বর্তমানে ৮০০ টাকা করা হয়েছে। এছাড়া অনলাইনে ডোমেইনের জন্য আবেদন ও পেমেন্টের ব্যবস্থা রয়েছে। আগ্রহীদের অনলাইনে নিবন্ধনের জন্য বিটিসিএলের ওয়েবসাইট বিটিসিএল.বাংলা বা www.btcl.com.bd লগইন করতে বিটিসিএল-এর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম