থ্রিডি প্রিন্টারে তৈরি হচ্ছে রোবট

মোখলেছুর রহমান
০৯ মার্চ ২০১৮, ১৮:১৫আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৫:৩৯

থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির জাদু অটোমেশন সলিউশন সরবরাহকারী বিশ্বের অন্যতম একটি কোম্পানি রোবট তৈরিতে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করছে। কুকা রোবটিক্স নামের কোম্পানিটি মূলত একটি জার্মান রোবট প্রস্তুতকারী কোম্পানি যারা অটোমেশন শিল্প, মহাকাশ ও সাধারণ উৎপাদনকারীদের অটোমেশন সেবা দেয়।
জার্মানিতে কোম্পানিটির দুটি দল নতুন রোবট তৈরিতে কাজ করে। একটি হলো প্রোটোটাইপিং টিম যারা বেস ইউনিট তৈরি করে। অন্যটি অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং টিম যারা নতুন ই-ফ্যাক্টরগুলোর বিকাশ এবং গ্রাহকদের রোবট ব্যবহার করার উপায় বাতলে দেয়।
উভয় দলই বিভিন্ন থ্রিডি প্রিন্টার ব্যবহার করে। যেমন মেকারবট জেড১৮, যা একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন থ্রিডি প্রিন্টার। ইন-হাউস প্রিন্টার ব্যবহার করে প্রতিষ্ঠানটি রোবট তৈরি করছে।
একটি রোবটের বেস মডেল ডিজাইন এবং পরীক্ষা হয়ে গেলে অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং টিম গ্রাহকরা কীভাবে মেশিনটির সর্বোত্তম ব্যবহার করতে পারবে তা খুঁজে বের করতে কাজ শুরু করেন। এরপরও যদি কোনও গ্রাহকের কোনও একটি নির্দিষ্ট টাস্কের জন্য রোবটের প্রয়োজন হয় তখন ইঞ্জিনিয়ারিং টিম রোবটটিতে সেই সুনির্দিষ্ট কার্যকারিতা যুক্ত করার জন্য প্রয়োজনীয় ই-ফ্যাক্টরগুলো তৈরি করে দেয়।
সূত্র: জেডডিনেট

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম