পুরস্কার পেলেন মোস্তফা জামান

টেক ডেস্ক
১৭ মার্চ ২০১৮, ২০:৩৬আপডেট : ১৭ মার্চ ২০১৮, ২০:৩৬

মোস্তফা জামান মোস্তফা জামান টিভিইটি কারিকুলাম ডেভেলপমেন্ট ও পাঠ পরিকল্পনা উন্নয়নের পাশাপাশি নতুন ধারার প্রশিক্ষণ প্রদানের জন্য ‘গ্লোবাল ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড’ সম্মাননা পেয়েছেন। মোস্তফা জামান বাংলাদেশের বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি ১২ বছর ধরে প্রফেশনাল ট্রেনিংয়ের সঙ্গে জড়িত। দীর্ঘ কর্মজীবনে দেশ-বিদেশে থেকে বিভিন্ন সম্মাননাও পেয়েছেন তিনি। ২০১৭ সালের মতো ২০১৮ সালেও ওয়ার্ল্ড এইচআর কংগ্রেস তাকে ১০০ শীর্ষ গ্লোবাল ট্রেনিং এবং ডেভেলপমন্টে মাইন্ড অ্যাওয়ার্ড প্রদান করেছে। তিনি বর্তমানে জেনেক্স ইনফোসিস লিমিটেডে ‘হেড অব লার্নিং’ হিসেবে কর্মরত।
অতিসম্প্রতি ভারতের মুম্বাইয়ে একটি হোটেলে অনুষ্ঠিত গ্র্যান্ড ইভেন্টে মোস্তফা জামানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দেশ বিদেশে মানবসম্পদ উন্নয়নে কাজের সঙ্গে জড়িত এমন ১ হাজার ৮৭০ জন প্রতিনিধি (১৩৮টি দেশ থেকে) এতে অংশ নেন।
পুরস্কার প্রাপ্তরা শিক্ষা ও উন্নয়ন, সাংগাঠনিক উন্নয়ন, নারী নেতৃত্ব, বৈচিত্র্য ও বৈষম্য, ক্ষতিপূরণ ও উপকার, শিল্প সম্পর্ক, বিপিও, ট্রেনিং এবং লিডারশিপ, সিএসআর ও মানবসম্পদ উন্নয়ন ক্যাটাগরিতে বিভক্ত ছিলেন।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম