রাসেল টি. আহমেদ অ্যাপিকটার মার্কেটিং চেয়ারপার্সন নির্বাচিত

টেক ডেস্ক
২২ মার্চ ২০১৮, ১৯:৪২আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৯:৪২

রাসেল টি. আহমেদ এশিয়া প্যাসিফিক অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বৃহত্তম সংগঠন এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিকটা)-এর মার্কেটিং চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ।
গত ১৬-১৭ মার্চ মিয়ানমারে অ্যাপিকটার ৫৭তম কার্যনির্বাহী পরিষদের সভায় ২০১৮-১৯ সালের জন্যে নতুন পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অ্যাপিকটার মার্কেটিং চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হন রাসেল টি আহমেদ। উল্লেখ্য, ২০১৭ সালে অনুষ্ঠিত অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ঢাকার আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন বেসিসের এই জ্যেষ্ঠ সহ-সভাপতি।
অ্যাপিকটার মার্কেটিং চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হওয়ায় রাসেল টি আহমেদকে অভিনন্দন জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রাসেল টি আহমেদ তার প্রতিক্রিয়ায় বলেন, এ অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন বেসিসের, পুরো বাংলাদেশের। এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৃহত্তম সংগঠন অ্যাপিকটার কার্যনির্বাহী পরিষদে জায়গা করে নেওয়ার মাধ্যমে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি আরও ভালোভাবে তুলে ধরার সুযোগ হলো।
মিয়ানমারে অনুষ্ঠিত অ্যাপিকটার পরিচালনা পর্ষদ নির্বাচনে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ার স্ট্যান সিং, ভাইস চেয়ারম্যান ও অ্যাপিকটা অ্যাওয়ার্ডসের বিচারিক উপ-কমিটির প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার ফুলভিও ইনসেরা এবং তত্ত্বাবধানকারী কমিটির প্রধান নির্বাচিত হয়েছেন ড. দিলীপা ডি সিলভা।
প্রসঙ্গত, বাংলাদেশ ছাড়াও অ্যাপিকটার সদস্য দেশ হলো অস্ট্রেলিয়া, ব্রুনেই দারুসসালাম, চীন, চীনা তাইপে, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, ম্যাকাও, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনাম। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম