অ্যাপলকে ছাড়িয়ে যাবে অ্যামাজন!

মোখলেছুর রহমান
২৩ মার্চ ২০১৮, ২১:০০আপডেট : ২৩ মার্চ ২০১৮, ২১:০০

অ্যামাজন মূলধনের দিক থেকে অ্যাপল শীর্ষস্থান হারানোর হুমকিতে পড়েছে। বাজার বিশ্লেষকরা ধারণা করছেন, অ্যাপলকে ছাড়িয়ে অ্যামাজন প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ডলারের মাইলস্টোন স্পর্শ করতে যাচ্ছে।
ওয়াল স্ট্রিট গত বছর ঘোষণা দিয়েছিল, আইফোনের কল্যাণে গত ১২ মাসের তুলনায় এ বছর (২০১৮) অ্যাপলের স্টক ২৪ শতাংশ বাড়বে। এতে করে অ্যাপলের মোট মূলধন হবে ৮৯৩ বিলিয়ন ডলার। অ্যামাজনের চেয়ে ১৪১ বিলিয়ন ডলার বেশি। কিন্তু অ্যামাজনের  মূলধন ওয়াল স্ট্রিট-এর বাজার বিশ্লেষকদের ধারণার চেয়েও দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। গ্যাপ পূরণ করে  অ্যাপলকে টপকে যাচ্ছে অ্যামাজন।
অ্যামাজনের স্টক গত বছরের তুলনায় ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অ্যামাজনে শপিং প্রসেসও বেড়েছে। এছাড়া ওয়েব সার্ভিসের বাজারও বেড়েছে অ্যামাজনের।
৭৮৩ বিলিয়ন ডলার মূলধন নিয়ে অ্যালফাবেট দ্বিতীয় অবস্থানে রয়েছে। গুগলের এই প্যারেন্ট কোম্পানিটির শেয়ার গত বছরের তুলনায় ৩৩ শতাংশ বেড়েছে। এই বৃদ্ধির হার অ্যাপলের তুলনায় দ্রুততর হলেও অ্যামাজনের তুলনায় ধীরগতির।
যদি অ্যামাজন এর স্টক বৃদ্ধির হার গত বছরের মতোই অব্যাহত থাকে তাহলে কোম্পানিটির বাজার মূলধন আগস্ট মাসের শেষ দিকে ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে। একই সময়ে স্টক মূল্য ক্রমাগত বাড়তে থাকলে অ্যাপলের ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে এক সপ্তাহ বেশি লাগবে।

আর গত বছরের মতোই স্টক মূল্য বাড়তে থাকলে ২০১৯ সালের আগে অ্যালফাবেট ইনকর্পোরেটেড ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারবে না।

সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম