আরও ৩৯টি ভাষায় গুগল ম্যাপ

দায়িদ হাসান মিলন
২৯ মার্চ ২০১৮, ২০:৫৩আপডেট : ২৯ মার্চ ২০১৮, ২০:৫৩

গুগল ম্যাপস ব্যবহারকারীদের জন্য ম্যাপকে আরও সহজ করতে কাজ করে যাচ্ছে সার্চ জায়ান্ট গুগল। তারই অংশ হিসেবে ম্যাপ সার্ভিসে নতুন করে ৩৯টি ভাষা যুক্ত করেছে তারা।
এ সম্পর্কে এক আনুষ্ঠানিক বিবৃতিতে গুগল জানায়, ম্যাপ সার্ভিসকে আরও বেশি কার্যকর করতে নতুন করে ৩৯টি ভাষা যুক্ত করেছি আমরা। এই ৩৯টি ভাষায় বিশ্বজুড়ে ১২৫ কোটি মানুষ যোগাযোগ করে।
সংযুক্ত করা ভাষাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- আফ্রিকান্স, আলবেনিয়ান, আর্মেনিয়ান, বসনিয়ান, বার্মিজ, ক্রোয়েশিয়ান, ড্যানিশ, এস্তোনিয়ান, ফিলিপিনো, ফিনিশ, জর্জিয়ান, ইন্দোনেশিয়ান, সুইডিশ ও টার্কিশ।
গুগল ম্যাপের এই আপডেটেড ভার্সন ইতিমধ্যে বাজারে ছাড়া হয়েছে। অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেস্কটপ ব্যবহারকারীরা এটা ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
১০০ কোটিরও বেশি ব্যবহারকারীতে পৌঁছানো গুগলের বেশ কয়েকটি সেবা রয়েছে। এর মধ্যে গুগল ম্যাপ একটি। বাকিগুলো হলো- ইউটিউব, ক্রোম, জি-মেইল, সার্চ, ও গুগল প্লে। এছাড়া ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শের অপেক্ষায় আছে গুগল ড্রাইভ, গুগল ফটোজ ও গুগল অ্যাসিস্ট্যান্ট।
সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক