বেসিসের নির্বাচনে জিতলেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৮, ১৯:১১আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১৯:৩৭

বেসিসের নির্বাচনে বিজয়ীরা (ছবি: নুরুন্নবী চৌধুরী) বাংলাদেশের সফটওয়্যার খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১৮-২০ নির্বাচন অনুষ্ঠিত হলো। এবার সবচেয়ে বেশি ভোট পেয়েছেন বেসিসের বর্তমান সভাপতি সৈয়দ আলমাস কবির। তিনি জিতেছেন জেনারেল ক্যাটাগরিতে। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১৯৮।

শনিবার (৩১ মার্চ) রাজধানীর কাওরান বাজারে বেসিসের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের প্রধান কমিশনার এসএম কামাল জানিয়েছেন, সুষ্ঠুভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে।

জেনারেল ক্যাটাগরিতে বিজয়ী অন্যরা হলেন— মুশফিকুর রহমান (১৮৩ ভোট), শোয়েব আহমেদ মাসুদ (১৮১), তামজিদ সিদ্দিক স্পন্দন (১৮০), ফারহানা এ রহমান (১৭৮), দিদারুল আলম সানি (১৭৫), লুনা শামসুদ্দোহা (১৭৪), মোস্তফা রফিকুল ইসলাম ডিউক (১৬৬)। অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন একেএম ফাহিম মাশরুর (৭৩)।

জেনারেল মেম্বার ক্যাটাগরিতে ৪৭৪ জন ভোটারের মধ্যে ৩৯৭ জন ও অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ১৯৭ জন ভোটারের মধ্যে ১৪৫ জন সদস্য ভোট দিয়েছেন।

/এনসি/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম