বর্ষসেরা উদ্যোক্তা হলেন ফাহিম মাসরুর

টেক ডেস্ক
০৪ এপ্রিল ২০১৮, ১৮:৪৩আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৮:৪৭

পুরস্কার নিচ্ছেন ফাহিম মাশরুর বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাসরুর এসএমই ফাউন্ডেশনের বর্ষসেরা উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন। বুধবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ষষ্ঠ জাতীয় এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার ফাহিম মাসরুরের হাতে তুলে দেন।
এসএমই ফাউন্ডেশন আয়োজিত ২০১৮ সালের জন্য বর্ষসেরা উদ্যোক্তা (মাঝারি প্রতিষ্ঠান- সার্ভিস ক্যাটাগরি) হিসাবে মনোনীত হন শীর্ষস্থানীয় জব পোর্টাল বিডিজবস ডট কমের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা ফাহিম মাসরুর। 
প্রতি বছর ৫টি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয় স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য। ক্যাটাগরিগুলো হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা (মহিলা), ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ), মাঝারি উদ্যোক্তা (উৎপাদন) ও মাঝারি উদ্যোক্তা (সেবা)।
২০১৩ সাল থেকে অনুষ্ঠিত এই বিশেষ সম্মাননা আয়োজনে এবারই প্রথম কোনও তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা এই পুরস্কার পেলেন বলে জানা গেছে। 
প্রসঙ্গত, ১৮ বছর আগে ফাহিম মাসরুর তার বন্ধুদের নিয়ে বিডিজবস প্রতিষ্ঠা করেন। এটি বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় জব পোর্টাল। প্রতিদিন ১ লাখের মানুষ এই পোর্টাল ভিজিট করেন। ২০ লাখের বেশি চাকরি প্রত্যাশীর জীবনবৃত্তান্ত এই প্ল্যাটফর্মে সংরক্ষিত আছে। গত ১৮ বছরে ১০ লাখের বেশি চাকরিপ্রার্থী বিডিজবসের মাধ্যমে চাকরি পেয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম