প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাওমি দিচ্ছে ১ টাকায় ফ্ল্যাশ সেল

রুশো রহমান
০৪ এপ্রিল ২০১৮, ১৯:০০আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ২৩:৪১

শাওমি দিচ্ছে ফ্ল্যাশ সেল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আকর্ষণীয় মূল্যে স্মার্টফোনসহ বিভিন্ন এক্সেসরিজ ও স্মার্ট গেজেটস কেনার সুযোগ দিচ্ছে শাওমি। এর আওতায় ৬ এপ্রিল ফ্ল্যাশ সেল চলবে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত আর ১ টাকার ফ্ল্যাশ সেল চলবে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। দিনব্যাপী চলবে কম্বো অফার। স্টক থাকা পর্যন্ত গ্রাহকরা অনলাইনে এসব পণ্য কিনতে পারবেন।
আগামী ৬ তারিখ ৮ বছর পূর্তি হতে যাচ্ছে স্মার্টফোন ব্র্যান্ড শাওমির। এ উপলক্ষে বিশ্বজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে চীনের এই সাড়া জাগানো ব্র্যান্ড। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রাহকদের জন্য অসংখ্য উপহার নিয়ে এসেছে শাওমির ন্যাশনাল ড্রিস্ট্রিবিউটর সোলার ইলেক্ট্রো বাংলাদেশে লিমিটেড। শাওমির বর্ষপূর্তি উপলক্ষ্যে দুই দিন নানা ইভেন্টের আয়োজন করেছে তারা।
এর মধ্যে ৬ তারিখ থাকছে ফ্ল্যাশ সেল। বাংলাদেশে শাওমির সর্বশেষ প্রযুক্তির স্মার্টফোন রেডমি ফাইভ ছাড়াও এই ফ্ল্যাশ সেলের মধ্যে পাওয়া যাবে পাওয়ার ব্যাংক, মি ব্যান্ড-২, মি কমফোর্ট হেডফোন, মি  টিভি বক্স, মি রাউটারসহ অসংখ্য পণ্য।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ টাকার ফ্ল্যাশ সেলে স্মার্টফোনসহ হেডফোন, পাওয়ার ব্যাংক, টি-শার্ট পেতে পারেন সৌভাগ্যবানরা। এজন্য অনলাইনে (www.xiaomibangladesh.com.bd) রেজিস্ট্রেশন করতে হবে।
আয়োজনের দ্বিতীয় দিন ৭ এপ্রিল সোলার ইলেক্ট্রোর প্রধান কার্যালয়ে আয়োজন করা হবে #CakeWithMi ইভেন্টের। সারাদেশের সৌভাগ্যবান মি-ফ্যানরা এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন অসংখ্য মি-ফ্যান। এর মধ্য থেকে বাছাই করে নির্দিষ্ট সংখ্যক ফ্যানকে ‘মি-ফ্যান ফেস্টিভালে’ অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। ফ্যান ফেস্টিভালে থাকছে কেক কাটাসহ নানা ধরনের সব আয়োজন। ইভেন্টে যোগ দেওয়া ফ্যানরা মজার মজার গেমসে অংশ নিতে পারবেন। এসব গেমসে বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম