টেলিগ্রাম অ্যাপ বন্ধ করছে রাশিয়া

দায়িদ হাসান মিলন
০৭ এপ্রিল ২০১৮, ০৩:২৭আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ০৩:৩৬

টেলিগ্রাম অ্যাপ বন্ধ করছে রাশিয়া রাশিয়াতে টেলিগ্রাম মেসেজিং অ্যাপ বন্ধ করতে আইনি প্রক্রিয়া শুরু করেছে দেশটির সরকার। রাশিয়ার মিডিয়া অ্যান্ড টেলিকমিউনিকেশনসের ফেডারেল নির্বাহী সংস্থা রস্কোম্নাজদর-এর পরামর্শে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টেলিগ্রামের রাশিয়ান ব্যবহারকারীদের মেসেজিং পর্যবেক্ষণের জন্য প্রবেশাধিকার চেয়েছিল দেশটির সরকার। এজন্য ৪ এপ্রিল পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছিল তারা। কিন্তু দুবাইভিত্তিক অ্যাপটি এতে সাড়া দেয়নি।

প্রবেশাধিকারের অনুরোধ নাকচ করে দিয়ে টেলিগ্রাম জানায়, যেভাবে এই সেবাটি নির্মাণ করা হয়েছে তাতে অন্য কারও এতে প্রবেশের সুযোগ নেই।

মূলত রাশিয়ার প্রধান নিরাপত্তা সংস্থা এফএসবি টেলিগ্রামে প্রবেশাধিকার চায়। ভবিষ্যৎ সন্ত্রাসী হামলা ঠেকাতে অ্যাপ ব্যবহারকারীদের বার্তা আদান-প্রদানে নজর রাখতেই এমন চাওয়া তাদের। কিন্তু টেলিগ্রাম নিজেদের সিদ্ধান্তে অনড়।

এ সম্পর্কে রস্কোম্নাজদর জানিয়েছে, এফএসবি-এর অনুরোধেই আইনি প্রক্রিয়ায় যাওয়া হচ্ছে। টেলিগ্রাম আইন লঙ্ঘন করছে।

বিষয়টি সম্পর্কে টেলিগ্রামের আইনজীবী পাভেল চিকভ বলেন, অ্যাপটি বন্ধ করার জন্য যে দাফতরিক পদক্ষেপ নেওয়া হয়েছে তা ভিত্তিহীন। ব্যবহারকারীদের ব্যক্তিগত মেসেজিংয়ে প্রবেশাধিকার চাওয়া অসাংবিধানিক।  তাদের এই চাওয়া কৌশলগত এবং আইনগতভাবে পূরণ করা সম্ভব নয়। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম