মে নয়, আগস্টে ‘নম্বর না বদলে অপারেটর পরিবর্তন’ সেবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৮, ২১:১৯আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ২১:২২

মে নয়, আগস্টে ‘নম্বর না বদলে অপারেটর পরিবর্তন’ সেবা মোবাইল ফোনের নম্বর না বদলে অপারেটর পরিবর্তন বা এমএনপি সেবা শুরু হওয়ার কথা ছিল মে মাসে। কিন্তু কাজ শেষ না হওয়ায় তা হচ্ছে না। আগামী আগস্টের যে কোনও সময় গ্রাহকরা এই সেবা পাবেন বলে জানা গেছে। যদিও প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এমএনপি সেবা চালুর তাগিদ দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মোবাইল ফোন অপারেটরগুলোর সংগঠন অ্যামটবের মহাসচিব টিআইএম নুরুল কবির রবিবার (২২ এপ্রিল) জানান, ৩১ জুলাইয়ের মধ্যে এই সেবা চালুর বিষয়ে তাগিদ রয়েছে। কিন্তু আরও কিছুটা সময় হয়তো লাগতে পারে। আশা করা হচ্ছে, আগস্টের যে কোনও সময় এই সেবা চালু হতে পারে। তিনি বলেন, ‘এমএনপির সবকিছু আমরা চূড়ান্তভাবে বুঝে পেয়েছি গত ২১ মার্চ। মূলত এ কারণে সবকিছুর মধ্যে সমন্বয় ঘটাতে সময় লাগছে।’

এমএনপি সেবা চালু হলে মোবাইল ফোন ব্যবহারকারীরা পছন্দমাফিক অপারেটর পাল্টে ফেলতে পারবেন। গ্রাহকদের কাছে যে অপারেটরের সেবা পছন্দ হবে তিনি চাইলে বিনা দ্বিধায় সেই সংযোগ নিতে পারবেন। এজন্য নিজের মোবাইল ফোন নম্বর বদলাতে হবে না।

এই সেবা পেতে হলে গ্রাহককে ৩০ টাকা ফি দিয়ে (প্রতিবার) আবেদন করতে হবে। এর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে তা চালু হয়ে যাবে। তবে আগের অপারেটরে ফিরতে হলে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে গ্রাহককে অপেক্ষা করতে হবে ৯০ দিন।

জানা যায়, এমএনপি সেবার অনুমোদন পেয়েছে বাংলাদেশ ও স্লোভেনিয়ার যৌথ কনসোর্টিয়াম ইনফোজিলিয়ান বিডি টেলিটেক। গত ৭ নভেম্বর টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে এক অনুষ্ঠানে যৌথ কনসোর্টিয়ামের উদ্যোক্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে কোম্পানি চূড়ান্তকরণের নোটিফিকেশন পত্র তুলে দেন বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

লাইসেন্স পাওয়ার পর ছয় মাসের মধ্যে এই সেবা চালুর কথা ছিল ইনফোজিলিয়ান বিডি টেলিটেকের। সেই হিসাবে মে মাস নাগাদ এটি শুরুর তাগিদ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে। কিন্তু নির্ধারিত সময়ের চেয়ে দুই-তিন মাস বেশি লাগতে পারে বলে সংশ্লিষ্টদের মন্তব্য।
আরও পড়ুন-

নম্বর ঠিক রেখে মোবাইল অপারেটর পরিবর্তনের সুবিধা

চূড়ান্ত অনুমোদন পেলো মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন সেবা

এমএনপি সেবার অনুমোদন পেলো ইনফোজিলিয়ান বিডি টেলিটেক

এমএনপির নিলাম ২৮ সেপ্টেম্বর




/এইচএএইচ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম