আইপি ফোন দেশে কর্মসংস্থান বাড়াচ্ছে

রুশো রহমান
৩০ এপ্রিল ২০১৮, ১৯:২৪আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ১৯:২৭

ইন্টারনেট প্রটোকল ফোন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ২০০৯ সালে দেশের ৩২টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে দেয় আইপি টেলিফোনি (আইপি) সেবার লাইসেন্স। ২০১০ সালে কয়েকটি প্রতিষ্ঠান সেবা দিতে শুরু করলেও বর্তমানে ৮-১০টা অপারেটর এই সেবা দিচ্ছে। বাকি যে প্রতিষ্ঠানগুলো ছিলো সেগুলোর লাইসেন্স বাতিল হয়ে গেছে নয় তো অপারটরগুলো লাইসেন্স ফিরিয়ে দিয়েছে।  যে প্রতিষ্ঠানগুলো এখন সেবা দিচ্ছে সেগুলো নতুন নতুন কর্মসংস্থান তৈরি করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বর্তমানে আইপি টেলিফোনি বেশ জনপ্রিয়তা পেয়েছে। কলসেন্টারগুলোতে ব্যবহার হচ্ছে আইপি ফোন। স্মার্ট যোগাযোগ পদ্ধতি হওয়ায় বড় বড় প্রতিষ্ঠানগুলো বিশেষ করে ব্যাংকগুলো এর প্রতি ঝুঁকছে। এই প্রযুক্তি সময় এবং অর্থ সাশ্রয় করেছে। বিভিন্ন কোম্পানি এখন তাদের পণ্য ও সেবার প্রচারে টেলি-মার্কেটিংয়ে আইপিফোন ব্যবহার করছে।   
জানা গেছে, ব্যাংকের কল সেন্টারগুলো আগে বেশ সমস্যায় ছিল। সেসময় বিটিসিএল-এর ল্যান্ডফোন ছাড়া অন্যকোনও সংযোগ ছিল না। আইপি টেলিফোনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আসার পর প্রতিযোগিতামূলক সেবা গ্রহণ করার সুযোগ সৃষ্টি হয়। আইপি প্রযুক্তির কারণে গ্রাহকদের বিনিয়োগও অনেক কমে আসছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আউটসোর্সিং অ্যান্ড কল সেন্টারের (বাক্য) সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন জানান, আইপি ফোনের কারণে কল সেন্টাগুলো পরিচালনা সহজ হয়েছে। বিপিও খাতের প্রসারে আইপি ফোনের ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইপি ফোন সব পক্ষকেই স্বস্তি দিচ্ছে।   
আইপি টেলিফোনি প্রযুক্তি কয়েক ঘণ্টায় সেবা চালু করতে পারে। বর্তমানে আম্বার আইটি, বিডিকমসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান সফলতার সঙ্গে আইপি টেলিফোনি সেবা দিচ্ছে। আম্বার আইটির রয়েছে আইপিফোনের টোটাল সলিউশন। ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, বিকাশ ইত্যাদি প্রতিষ্ঠানগুলো আম্বারের সেবা নিচ্ছে বলে জানা গেছে। দিনে দিনে এসব প্রতিষ্ঠানের গ্রাহক বাড়ছে বলে জানা গেছে ।
বর্তমানে ব্যাংকগুলোর পাশাপাশি ডিজিকন,সুপারটেলের মতো অনেক দেশি বিদেশি প্রতিষ্ঠান এ ব্যবসায় এগিয়ে এসেছে। আভ্যন্তরীণ কল সেন্টারগুলো একটা নতুন ব্যবসা হিসাবে আত্মপ্রকাশ করে একটা নতুন কর্মক্ষেত্র তৈরিতে ভূমিকা রাখছে। আগে কল সেন্টারে এজেন্ট হিসাবে চাকরির জন্য যেখানে ভালো ইংরেজি জানাটা বাধ্যতামূলক ছিল যা অনেকের জন্য প্রতিবন্ধকতা তৈরি করতো। এ ধরনের কল সেন্টারে যেহেতু দেশের গ্রাহককে সেবা দেওয়া হয় কাজেই বাংলা ভাষাতেই তারা সেবা দিতে পারছে। উন্নত প্রযুক্তি এবং সেবার মান ভালো হওয়ার কারণে এই সেবায় কল ভলিউম প্রতিনিয়ত বাড়ছে যা কর্ম সংস্থান তৈরি এবং দক্ষ জনবল সৃষ্টি করছে যা বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম