সরকারের কেউ নয়, ব্রিফিং করছেন যুক্তরাষ্ট্র আ. লীগের সভাপতি!

হিটলার এ হালিম, ফ্লোরিডা থেকে
০৫ মে ২০১৮, ০৯:৪৪আপডেট : ০৬ মে ২০১৮, ১০:১৩

বঙ্গবন্ধু স্যাটেলাইট (প্রতীকী ছবি, ইন্টারনেন্ট থেকে সংগৃহীত) দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডার অরল্যান্ডোতে যে প্রতিনিধি দল এসেছে তার নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। প্রতিনিধি দলে সরকারের কেউ নেই, আছে ঢাকা ও নিউ ইয়র্ক থেকে আগত সাংবাদিকরা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ড. সিদ্দিক সরকারের কেউ না হয়েও স্যাটেলাইট উৎক্ষেপণ বিষয়ে সাংবাদিকের আনুষ্ঠানিক ব্রিফিং করছেন। এ কাজটি তিনি করতে পারেন কিনা-এমন প্রশ্নের জবাবে বলেন, 'তাকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। গণমাধ্যমের সঙ্গেও কথা বলার জন্যই তাকে অনুমতি দেওয়া হয়েছে।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আমাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার দায়িত্ব দিয়েছেন। কথা বলার অনুমতি পেয়েই আমি গণমাধ্যমের সঙ্গে কথা বলছি।’

তিনি বলেন, ‘আমাকে বিটিআরসি'র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ দায়িত্ব দিয়েছেন সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের নিয়ে স্যাটেলাইট উৎক্ষেপণের অগ্রগতি দেখতে আসার।’ তবে ড. সিদ্দিক নিজেও মনে করেন, আজকের এই অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে কারও থাকা উচিত ছিল। 

তিনি আরও বলেন, ‘যেহেতু উৎক্ষেপণ পিছিয়েছে এবং আগে থেকেই বিমানের টিকিট কাটা ও হোটেল বুকিং দেওয়া ছিল তাই আমরা সবাইকে নিয়ে অরল্যান্ডো চলে এসেছি। না এলে আর্থিক অনেক ক্ষতি হতো।’

ড. সিদ্দিক বলেন, ‘স্যাটেলাইট উৎক্ষেপণের দিনক্ষণ চূড়ান্ত হলেই তবে সরকারের মন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র আসবেন। এ কারণে সংশ্লিষ্ট মহলের নির্দেশে আমি যুক্তরাষ্ট্রে সংবাদ সম্মেলন আয়োজন ও বিভিন্ন পক্ষগুলোর মধ্যে সমন্বয়ের কাজ করছি।’ 

/এআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম