যে ডিভাইস বদলে দিয়েছিল অ্যাপলের ভাগ্য

সাদিয়া ইসলাম
১০ মে ২০১৮, ০৪:১৯আপডেট : ১০ মে ২০১৮, ০৪:১৯

অ্যাপল লোগো

১৯৯০-এর শুরুর দিকে বেশ কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল অ্যাপল। বলতে গেলে পরিচয় সংকট তৈরি হয়েছিল তাদের। এসময় প্রতিষ্ঠানটির প্রথম দু’টি হোম কম্পিউটার- অ্যাপল টু এবং দ্য ম্যাক গ্রাহকদের নজর কাড়তে ব্যর্থ হয়। ফলে প্রতিযোগীদের চেয়ে পিছিয়ে পড়ছিল তারা।

এমন পরিস্থিতিতেই ১৯৯৭ সালে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানে ফিরে আসেন। যোগ দেওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে নতুন একটি ডিভাইস বাজারে ছাড়েন তিনি। নাম- আইম্যাক। এটাই বদলে দেয় অ্যাপলের ভাগ্য।

১৯৯৮ সালের ৬ মে আনুষ্ঠানিকভাবে আইম্যাক উন্মোচনের ঘোষণা দেন জবস। এটাকে তার অন্যতম কীর্তি হিসেবে ধরা হয়।

আইম্যাক বাজারে ছাড়ার পর অ্যাপলের মুনাফা বাড়তে থাকে। ১৯৯৯ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠানটির ত্রৈমাসিক মুনাফা তিন গুণ বেড়ে যায়। অর্থাৎ আইম্যাক বাজারে ছাড়ার ৮ মাসের মধ্যে তিন গুণ বেশি মুনাফা আয় করে তারা।

এরপর থেকে অ্যাপলকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রতিষ্ঠানটির ভাগ্য বদলে দেওয়া আইম্যাকের ২০ বছর পূর্তি হয়েছে গত রবিবার। এ উপলক্ষে অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক এক টুইটার পোস্টে লিখেছেন, ‘আজ থেকে ২০ বছর আগে আইম্যাককে বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল স্টিভ। এটা অ্যাপলের নতুন দিগন্তের সূচনা করে এবং কম্পিউটারের প্রতি মানুষের ধারণাকে পুরোপুরি বদলে দেয়।’

সূত্র: সিএনএন

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম