এখনও ফেসবুকের ওপর আস্থা রাখছেন গ্রাহকরা

দায়িদ হাসান মিলন
১০ মে ২০১৮, ০৪:২৭আপডেট : ১০ মে ২০১৮, ০৪:২৭

ফেসবুক (ইন্টারনেট থেকে সংগৃহীত)

তথ্য অপব্যবহার কেলেঙ্কারির পরও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ওপর আস্থা রাখছেন গ্রাহকরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। রয়টার্সের এই জরিপে ফেসবুক ব্যবহারকারীদের গতিবিধি পরিবর্তনের তেমন কোনও নজির পাওয়া যায়নি।

২৬ থেকে ৩০ এপ্রিলের মধ্যে এই জরিপটি অনলাইনে পরিচালিত হয়। এতে যুক্তরাষ্ট্রের ২ হাজার ১৯৪ জন প্রাপ্ত বয়স্ক নাগরিক অংশ নেন।

জরিপে অংশ নেওয়া ফেসবুক গ্রাহকদের মধ্যে এক-চতুর্থাংশ গ্রাহক বলেছেন, তারা ফেসবুক ব্যবহার কমিয়েছেন বা ছেড়ে দিয়েছেন। তবে বাকি এক-চতুর্থাংশ বলেছেন, তারা আগের চেয়ে আরও বেশি পরিমাণে ফেসবুক ব্যবহার করছেন। অন্যদিকে ফেসবুক ব্যবহারে কোনও পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন জরিপে অংশ নেওয়া বাকি গ্রাহকরা।

জানা যায়, তথ্য অপব্যবহার কেলেঙ্কারির পর ফেসবুকের বাজার পরিস্থিতি দেখতে চাচ্ছিলেন বিশ্লেষকরা। এ জন্যই মূলত জরিপটি করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে ফেসবুকের বাজার প্রায় ৫০ শতাংশ বেড়ে যায়। এ সময় প্রতিষ্ঠানটির মুনাফা হয় ৪৯০ কোটি ডলার, যা গত বছর একই সময়ে ছিল ৩০০ কোটি ডলার।

প্রসঙ্গত, ক্যামব্রিজ অ্যানালিটিকা ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য অপব্যবহার করেছে বলে অভিযোগ ওঠার পর কিছু গ্রাহক এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি থেকে মুখ ফিরিয়ে নেন। পরবর্তীতে ফেসবুক কর্তৃপক্ষ তথ্য অপব্যবহারের বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করে এবং ক্ষমা চায়। একই সঙ্গে আবারও এমন কিছু না হওয়ার প্রতিশ্রুতি দেয়।

সূত্র: বিবিসি

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম