‘নতুন গুগল নিউজ’ অ্যাপ সবার জন্য

দায়িদ হাসান মিলন
১৭ মে ২০১৮, ২০:১৯আপডেট : ১৭ মে ২০১৮, ২০:১৯

গুগল নিউজ অ্যাপ কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত নিউজ অ্যাপ চালু করেছে গুগল। এর নাম গুগল নিউজ। বিশ্বের ১২৭টি দেশে এটা চালু করা হয়েছে। উন্নত এই অ্যাপটি গুগল প্লে নিউজস্ট্যান্ডের বিকল্প হিসেবে কাজ করবে। আইওএস ব্যবহারকারীদের জন্যও এটা উন্মুক্ত।
ব্যবহারকারীরা যেন আরও সহজভাবে নিউজ সার্চ করতে পারেন সেজন্যই অ্যাপটি চালু করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করায় গ্রাহকের পছন্দ অনুযায়ী খবর সরবরাহ করবে গুগলের এই নিউজ অ্যাপ। অর্থাৎ অ্যাপটি গ্রাহকদের পছন্দ পর্যবেক্ষণ করবে এবং তাদের জন্য স্বয়ংক্রিয়ভাবে পছন্দ অনুযায়ী সংবাদ তুলে ধরবে।
গুগল নিউজ অ্যাপে চারটি বিভাগ রয়েছে। অ্যাপটি চালু করলেই গ্রাহকরা ফর ইউ নামে একটি অপশন দেখতে পাবেন। এতে প্রতি মুহূর্তের সবচেয়ে আলোচিত পাঁচটি সংবাদ পাওয়া যাবে। এছাড়া অন্য অনেক সংবাদসহ মতামতভিত্তিক লেখাও পাওয়া যাবে এতে।
এরপরেই থাকবে হেডলাইনস নামের একটি বিভাগ। এতে বিভিন্ন সেগমেন্ট থাকবে যেমন- গ্লোবাল, স্পোর্টস, টেকনোলজি ইত্যাদি। এছাড়া থাকবে ফুল কাভারেজ নামের একটি অপশন। এতে ক্লিক করলে অসংখ্য কনটেন্ট একসাথে পাওয়া যাবে।

গুগল নিউজ অ্যাপে আরও অনেক সুবিধাসহ নিউজস্ট্যান্ড নামের অপশন রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে তাদের প্রকাশনা বা কনটেন্ট অর্থের বিনিময়ে সংগ্রহ করা যাবে।
সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম