ইন্টারনেটে ধীরগতি থাকবে ৪ দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৮, ১৫:০৫আপডেট : ২০ মে ২০১৮, ১৭:৫৬

ইন্টারনেট সেবা বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪-এর মেরামত কাজ শুরু হওয়ায় ইন্টারনেটে ধীরগতি এসেছে। এদিকে ব্যাকআপ থাকা ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি)-লিংক আজ রবিবার (২০ মে) দুপুর থেকে ডাউন থাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট কার্যত অচল হয়ে পড়েছে। তবে দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সি-মি-উই-৫ ব্যাকআপ ব্যান্ডউইথ সরবরাহ করায় সীমিত আকারে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে।

দেশের ইন্টারনেট সেবাদাতা সংগঠন আইএসপিএবি-এর সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সাবমেরিন ক্যাবল সি-মি-ইউ-৪-এর মেরামত কাজ শেষ হবে ২৩ মে। এ সময় পর্যন্ত ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে। তবে আইটিসির লিংকগুলো সচল হয়ে গেলে ইন্টারনেটের গতি কিছুটা স্বাভাবিক হতে পারে।’

তিনি আরও জানান, বাংলাদেশের বেনাপোল অংশে আইটিসিগুলোর মাস্ট-এ কারিগরি জটিলতা হওয়ায় ভারত থেকে ৬টি আইটিসি-এর মাধ্যমে দেশে ব্যান্ডউইথ আসতে পারছে না। মেরামত কাজ শুরু হয়েছে। আশা করা যায় শিগগিরই মেরামত কাজ শেষ হলে ইন্টারনেটে কিছুটা গতি ফিরে আসবে।

ভুক্তভোগীদের ব্যাপারে আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেছেন, ‘পিসিতে ইন্টারনেট ব্যবহারকারীরা এ সমস্যায় পড়বেন, তবে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীরা এ সমস্যায় খুব একটা পড়বেন না।’

/এইচএএইচ/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম