শাওমির রেডমি নোট ফাইভে তিন ক্যামেরা

টেক ডেস্ক
২০ মে ২০১৮, ২১:০৫আপডেট : ২০ মে ২০১৮, ২১:০৫

শাওমির নতুন স্মার্টফোন রেডমি-৫ শাওমির রেডমি নোট-৫ -এ রয়েছে তিনটি ক্যামেরা। শিগগিরই ফোনটি বাজারে আসছে। প্রি-বুকিংও শুরু হয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্ম কিকশা ও পিকাবু ডট কমে অগ্রীম বুকিং দেওয়া যাচ্ছে।
রেডমি নোট-৫ এর ৩ গিগা র‍্যাম ও ৩২ গিগা ইন্টারনাল স্টোরেজ ভার্সনটি কিকশা থেকে ২০ হাজার ৯৯০ টাকায় কেনা যাবে। কেনার সময় ইবিএল ও মাস্টার কার্ড ব্যবহার করলে ২০ শতাংশ ক্যাশব্যাক পাবেন ক্রেতারা।
অন্যদিকে ৪ গিগা র‍্যাম ও ৬৪ গিগা স্টোরেজ ভার্সনটি ২৩ হাজার ৯৯০ টাকায় কেনা যাবে পিকাবু থেকে। ম্যাট ব্ল্যাক কালারের এই স্মার্টফোনটি কিনলে একটি মি ব্যান্ড-২ পাবেন ক্রেতারা। দুটি অফারই বুধবার পর্যন্ত চালু থাকবে।
রেডমি নোট-৫ এর দুটি ভার্সনেই ১২৮ গিগা পর্যন্ত মেমোরি কার্ড সংযুক্ত করা যাবে। এই স্মার্টফোনে ৫ দশমিক ৯৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে।
রেডমি নোট-৫ স্মার্টফোনটির অন্যতম আকর্ষণ এর ক্যামেরা। স্মার্টফোনটিতে রয়েছে তিনটি ক্যামেরা। যার মধ্যে ১২ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেলের দুটি লেন্স রয়েছে ব্যাক ক্যামেরা হিসেবে এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে ১৩ মেগাপিক্সেলের লেন্স। এর ব্যাটারি ক্ষমতা ৪ হাজার মিলি-অ্যাম্পিয়ার।
এ সম্পর্কে বাংলাদেশে শাওমির ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, মি ফ্যানদের জন্য তুলনামূলক কম দামে সর্বোচ্চ সুবিধাযুক্ত স্মার্টফোন আনতে চেষ্টা করে শাওমি। তারই ধারাবাহিকতায় রেডমি নোট-৫ আনা হয়েছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ক্যামেরা বিস্ট এই স্মার্টফোনটি ব্যাপক সাড়া ফেলেছে। আশা করছি আমাদের দেশেও এটা ব্যাপক সাড়া ফেলবে। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম