স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হবে–এমন ইমেইল পাঠাবেন যেভাবে

দায়িদ হাসান মিলন
০১ জুন ২০১৮, ১৮:১৬আপডেট : ০১ জুন ২০১৮, ১৮:৪৬

 কয়েক দিন আগে জি-মেইলে বড় ধরনের পরিবর্তন এনেছে গুগল। ই-মেইল আদান-প্রদানের নিরাপত্তাকে আরও জোরদার করেছে এই পরিবর্তন। একইসঙ্গে এর মাধ্যমে মেইল প্রেরকের জন্য দারুণ কিছু সুবিধাও যুক্ত হয়েছে।

এসব সুবিধার মধ্যে অন্যতম একটি হলো কনফিডেনশিয়াল মোড। অবশ্য এই সুবিধাটি নিয়ে বিতর্ক রয়েছে। ইতোমধ্যে অনেক বিশেষজ্ঞ কনফিডেনশিয়াল মোডের সমালোচনা করেছেন।

কনফিডেনশিয়াল মোড ব্যবহারের মাধ্যমে একজন মেইল প্রেরক আগের চেয়ে অনেক বেশি নিরাপদ থাকতে পারবেন। এমনকি এর মাধ্যমে কোনও অপরাধ করেও যে কেউ সহজে ছাড়া পেয়ে যেতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

কনফিডেনশিয়াল মোড কী

খুব গুরুত্বপূর্ণ এবং গোপন কোনও ই-মেইল যেন ফাঁস না হয় বা ছড়িয়ে না যায়, এজন্য কনফিডেনশিয়াল মোড চালু করা হয়েছে। এই ফিচার ব্যবহার করে মেইল পাঠালে সেটা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।

এই প্রক্রিয়ায় একটি ই-মেইল পাঠানোর সময় পাসকোড ব্যবহারের মাধ্যমে আগে থেকেই মেইলটির ফরওয়ার্ড অপশন বন্ধ করে দেওয়া যায়। পাশাপাশি ই-মেইলটি একটি তারিখ নির্ধারণ করে দেওয়া যায়, যে তারিখের পর এটা স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে।

এছাড়া, কনফিডেনশিয়াল ফিচার ব্যবহার করে যার কাছে ই-মেইল পাঠানো হবে তিনি ই-মেইল ডাউনোলড, কপি-পেস্ট, ফরওয়ার্ড বা প্রিন্ট করতে পারবেন না। তবে ই-মেইলের স্ক্রিনশট বা ছবি তুলে রাখতে পারবেন।

কনফিডেনশিয়াল মোড শুধু কম্পিউটারের ব্রাউজারে ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েড কিংবা আইওএসে এটা ব্যবহারের সুযোগ নেই।

যেভাবে কনফিডেনশিয়াল মোড ব্যবহার করবেন

ই-মেইলে কনফিডেনশিয়াল ফিচার ব্যবহার করতে হলে নতুন জি-মেইল সংস্করণের প্রয়োজন হবে। এ জন্য জি-মেইলে প্রবেশ করে ডান কোনায় থাকা সেটিংস অপশনে ক্লিক করতে হবে। এরপর ট্রাই নিউ জি-মেইল নির্বাচন করলেই পেয়ে যাবেন জি-মেইলের সর্বশেষ সংস্করণ। চাইলে আবার পুরনো সংস্করণেও ফেরত যেতে পারবেন।

কনফিডেনশিয়াল মোড ব্যবহার করে যেভাবে ই-মেইল পাঠাবেন

কম্পোজ অপশনে ক্লিক করতে হবে। এবার ই-মেইল লেখার জন্য পেজ আসবে। এই পেজের নিচে বামদিকে সারিবদ্ধভাবে কিছু আইকন পাওয়া যাবে, যেখানে অ্যাটাচমেন্ট আইকন রয়েছে। এগুলোর মধ্য থেকে বাম দিকের সারির সবশেষের আইকনটি (ঘড়ি-তালা চিহ্নিত) সিলেক্ট করতে হবে।

এ পর্যায়ে ই-মেইল স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হওয়ার জন্য তারিখ নির্ধারণ করে দিতে হবে। এরপর নো এসএমএস পাসকোড অপশনটি সিলেক্ট করে মেইল পাঠাতে হবে।

 

/এএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের