দরিদ্র ও মেধাবীরা তথ্যপ্রযুক্তি বিষয়ে পড়তে উৎসাহ পাচ্ছে: মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৮, ২২:৩৯আপডেট : ০৩ জুন ২০১৮, ২২:৪১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার (ছবি: সংগৃহীত) তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, জ্ঞানভিত্তিক ও তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে বর্তমান সরকার উদ্ভাবনীমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। ফলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পড়াশোনা ও গবেষণায় উৎসাহ পাচ্ছে। আগামী প্রজন্মই জাতির ভবিষৎ কর্ণধার। তাদের প্রজ্ঞাকে সঠিকভাবে কাজে লাগানো আমাদের সবার দায়িত্ব।’
রবিবার (৩ জুন) ঢাকায় আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে তিনি এসব কথা বলেন। সেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় উদ্ভাবনী কার্যক্রমগুলোর ফল ও সরকারের অর্জন এবং জনসচেতনতা সৃষ্টি সংক্রান্ত দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেখা গেছে তাকে।
প্রযুক্তি খাতের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী। অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনীমূলক বিভিন্ন নতুন কার্যক্রম পরিচালনার মাধ্যমে এ খাতের উন্নয়ন ও বিকাশ হবে বলে তার আশা। তিনি মনে করেন, বর্তমান সরকার কর্তৃক গবেষণার জন্য বৃত্তি ও উদ্ভাবনী তহবিল গঠন অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ।
অনুষ্ঠানে আইসিটি ক্ষেত্রে উদ্ভাবনীমূলক কাজের জন্য ২০১৩-১৪ থেকে ২০১৭-১৮ অর্থবছরে ২২৫টি প্রকল্পে মোট ১৩ কোটি ৩৬ লাখ ৬৮ হাজার টাকা এবং ২০১৬-১৭ ও চলতি ২০১৭-১৮ অর্থবছরে ৮১টি ব্যক্তি/প্রতিষ্ঠানকে মোট ৪ কোটি ১ লাখ ৯৪ হাজার টাকা বিশেষ অনুদান দেওয়া হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম, এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান।

/এইচএএইচ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম