ভারতে স্মার্টফোনের চার্জার বিস্ফোরণের আগুনে পুড়ে বাবা-মেয়ের মৃত্যু

দায়িদ হাসান মিলন
০৪ জুলাই ২০১৮, ২২:১৩আপডেট : ০৪ জুলাই ২০১৮, ২২:১৫

মোবাইল ফোনের মানহীন চার্জার দুর্ঘটনা কারণ হতে পারে স্মার্টফোনের মানহীন চার্জারও মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। ভারতের চেন্নাইয়ে এমন একটি ঘটনার খবর পাওয়া গেছে। সেখানে স্মার্টফোনের চার্জার বিস্ফোরণে ৯০ বছর বয়সী বৃদ্ধ হাবীব মোহাম্মদ ও তার ৬০ বছর বয়সী মেয়ে মুহারুমিশার মৃত্যু হয়েছে।
জানা গেছে, স্থানীয় বাজার থেকে একটি পুরনো চার্জার কিনে ব্যবহার করছিলেন বাবা-মেয়ে। দু’জনই ছিলেন ফল বিক্রেতা। দিনের কাজ শেষে ঘুমাতে যাওয়ার আগে ওয়াল সকেটে স্মার্টফোন চার্জে দিয়েছিলেন তারা। এরপর তা বিস্ফোরিত হয় ও ঘরে আগুন ধরে যায়।
আশেপাশে থাকা ব্যক্তিরা বাবা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রথমে মৃত্যু হয় হাবীব মোহাম্মদের। পরে মারা যান মুহারুমিশা। অবশ্য মৃত্যুর আগে পুলিশের কাছে চার্জার বিস্ফোরণ থেকে আগুন ধরার ঘটনা জানাতে পেরেছেন তিনি।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, মশার কয়েল থেকে ধরে যাওয়া আগুনে পুড়ে মৃত্যু হয়েছে বাবা-মেয়ের। কিন্তু পুলিশের কাছে দেওয়া মুহারুমিশার বক্তব্য অনুযায়ী, স্মার্টফোনের চার্জার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়।

সূত্র: গেজেটস নাউ

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম