স্মার্টফোনে ৯ ক্যামেরা!

সাদিয়া ইসলাম
০৫ জুলাই ২০১৮, ২০:৩১আপডেট : ০৫ জুলাই ২০১৮, ২০:৪৯

স্মার্টফোনে ৯ ক্যামেরা চার ক্যামেরার স্মার্টফোন এখন বাজার মাতাচ্ছে। এই চার ক্যামেরার স্মার্টফোনকেও পেছনে ফেলতে যাচ্ছে লাইট নামের একটি প্রতিষ্ঠানের তৈরি স্মার্টফোন। বাজারে আসার অপেক্ষায় রয়েছে ৯টি ক্যামেরাওয়ালা স্মার্টফোন। এরই মধ্যে এ ধরনের ফোনের একটি রেপ্লিকা দেখানো হয়েছে।

গেজেটস নাউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ৯ ক্যামেরা বিশিষ্ট স্মার্টফোনটির একটি রেপ্লিকা দেখানো হয় দ্য ওয়াশিংটন পোস্টকে। এরপরই এটা সবার নজরে আসে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্যামেরাযুক্ত স্মার্টফোনটি তৈরি করছে লাইট নামের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান।

বলা হচ্ছে, এটি দ্রুতই বাজারে ছাড়া হবে। এজন্য পুরোদমে কাজও চলছে। শুরুতে প্রতিষ্ঠানটি ৯ ক্যামেরার স্মার্টফোন বাজারে ছাড়বে। এরপর ১৬ ক্যামেরার স্মার্টফোনও বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে লাইট নামের এই স্টার্টআপ প্রতিষ্ঠানের।

এই হলো ১৬ ক্যামেরার ডিজাইন

প্রশ্ন জাগতে পারে, স্মার্টফোনে এতগুলো ক্যামেরা যুক্ত করবে কোথায়? এই প্রশ্নের জবাব পাওয়া যাবে রেপ্লিকা দেখলেই। রেপ্লিকায় দেখা গেছে, স্মার্টফোনটির পেছনে বৃত্তাকারভাবে সবগুলো ক্যামেরা স্থাপন করা হয়েছে।

প্রযুক্তিভিত্তিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এই স্মার্টফোন দিয়ে ৬৪ মেগাপিক্সেলের ছবি তোলা সম্ভব হবে। এতে থাকবে উন্নত লাইটিং, কালার ও ডেপথ প্রযুক্তি। এছাড়া এটি প্রচলিত ডিএসএলআর ক্যামেরার বিকল্প হিসেবেও কাজ করবে।

সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম