আইফোনের এসই ও এক্স আর নয়

দায়িদ হাসান মিলন
১২ জুলাই ২০১৮, ১৯:২২আপডেট : ১২ জুলাই ২০১৮, ১৯:২২

এ বছর আসতে পারে আইফোনের তিনটি মডেল বাজারে আইফোন এসই ও আইফোন এক্স আর সরবরাহ করবে না বলে জানিয়েছে অ্যাপল। নতুন মডেলের আইফোনের চাহিদা সামাল দিতে জনপ্রিয় এ দুটি মডেলের ফোনের সরবরাহ বন্ধ করা হচ্ছে ।
বোস্টনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্লুফিন রিসার্চ বলছে, বাজারে নতুন মডেলের আইফোন আসার সঙ্গে সঙ্গে সেগুলোর ব্যাপক চাহিদা তৈরি হবে। এই চাপের মধ্যে ঝামেলা এড়াতেই আইফোন এসই ও এক্স সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। ব্লুফিন রিসার্চের গবেষকরা মনে করেন, এই দুটি মডেল অপসারণ করায় নতুন মডেলগুলোর দিকে দৃষ্টি দিতে পারবে প্রতিষ্ঠানটি।
এদিকে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর আইফোনের তিনটি মডেল বাজারে আসবে। যার মধ্যে রয়েছে- আইফোন-৯, আইফোন-১১ এবং আইফোন-১১ প্লাস। সেপ্টেম্বর কিংবা অক্টোবরের দিকে ফোনগুলো বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।
অ্যাপল এ বছর ৯ কোটি ১০ লাখ নতুন মডেলের ফোন বাজারে ছাড়বে বলে জানিয়েছে প্রযুক্তিভিত্তিক বিশ্লেষণধর্মী বিভিন্ন সাইট। সব মিলিয়ে এবার ফোন বিক্রির রেকর্ড গড়তে চায় প্রতিষ্ঠানটি।
সূত্র: ডেইলি মেইল

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক