আয় বেড়েছে গ্রামীণফোনের

টেক ডেস্ক
১৬ জুলাই ২০১৮, ২০:১৮আপডেট : ১৬ জুলাই ২০১৮, ২০:১৮

অর্ধবার্ষিকী প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান গ্রামীণফোন ৬ কোটি ৯২ লাখ গ্রাহক নিয়ে ২০১৮ সালের প্রথমার্ধ শেষ করেছে। এসময় প্রবৃদ্ধি হয়েছে গত বছরের তুলনায় ৫ দশমিক ৯ ভাগ বেশি। ডাটা গ্রাহক বা ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৫ লাখে। সোমবার গ্রামীণফোন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
এ বছরের প্রথমার্ধে গ্রামীণফোনের আয় হয়েছে ৬ হাজার ৩৮০ কোটি টাকা যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ২ ভাগ বেশি। ডাটা থেক অর্জিত রাজস্বের প্রবৃদ্ধি ছিল ২১ দশমিক ১ আর ভয়েস থেকে অর্জিত রাজস্বের প্রবৃদ্ধি ২ দশমিক ৪ ভাগ।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি বলেন, ২০১৮ সালের প্রথমার্ধ ছিল খুবই কঠিন। তবুও আমরা প্রবৃদ্ধি ও মার্জিন বজায় রাখতে পেরেছি। আমরা ২০ লাখ ৪জি গ্রাহকের মাইলফলকও অতিক্রম করেছি।
প্রথমার্ধে অপারেটরটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৬ ভাগ মার্জিনসহ ১ হাজার ৭২০ কোটি টাকা। অন্যদিকে বিনিয়োগ করেছে ২ হাজার ৫৪০ কোটি টাকা। আর রাষ্ট্রীয় কোষাগারে অপারেটরটি জমা দিয়েছে ৪ হাজার ৭৯০ কোটি টাকা।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের